রাজ্যে নিষিদ্ধে’র তালিকা’য় আরও চার ধরণে’র বাজি

স্টাফ রিপোর্টার, কলকাতা: বিগত বছরগুলিতে বাংলায় এগারো ধরণের বাজি বাজারে বিক্রির ছাড়পত্র পেয়েছিল৷ এবার সেই সংখ্যা কমে দাঁড়াল সাতে৷ টালা পার্কে বাজির দূষণ পরীক্ষার পর চার ধরণের বাজিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় পুলিশ ও দমকলের পক্ষ থেকে৷ নির্ধারিত শব্দ মাত্রা অতিক্রম করাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে৷

আরও পড়ুন: মাঝেরহাট সেতু নির্মাণে’র বরাত পেল পঞ্জাবে’র সংস্থা

 

অন্যান্য রাজ্যে বাজি বিক্রির ক্ষেত্রে শব্দসীমা ১২৫ ডেসিবেল ধার্য হলেও এরাজ্যের ক্ষেত্রে তার পরিমাণ ৯০ ডেসিবেল৷ সামনেই কালী পুজো৷ আর কয়েকদিনের মধ্যেই কলকাতা সহ জেলার নানা প্রান্তে বসবে বাজি বাজার৷ সেখানে কী ধরণের বাজি বিক্রি করা যাবে তা দেখতেই সোমবার টালা পার্কে বাজি পরীক্ষা করা হয়৷ কলকাতা পুলিশ, দমকল, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদ, বোম্ব স্কোয়াডের আধিকারীকদের সামনেই চলে বাজি পরীক্ষা৷

এই পরীক্ষায় বাজারজাত চার ধরণের বাজিল ৯০ ডেসিবেলের শব্দমাত্রা অতিক্রম করে যায়৷ ফলে বিক্রির ক্ষেত্রে সেগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ এই তালিকায় রয়েছে সেল বাজি, এর প্রকার রকেট, স্টার উৎসব, শব্দওয়ালা তুবড়ি৷ বাজারে বিক্রির ছাড়পত্র পেয়েছে সাত ধরণের বাজি৷ এতদিন ১০১ ধরণের বাজি বিক্রি নিষিদ্ধ ছিল এরাজ্যে৷ এবার তার সঙ্গে যুক্ত হল আরও চার ধরণের বাজি৷

আরও পড়ুন: ‘গো স্লো’র’ গুঁতো’য় হয়রানি যাত্রীদে’র

কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের আধিকারীক সৌম্য রায় বলেন, ‘‘পাঁচটি সংস্থা থেকে বাজি নিয়ে পরীক্ষা করা হয়েছে৷ চারটি বাজির বাজারে বিক্রির ছাড়পত্র আটকে দেওয়া হল৷ সেগুলি বিক্রি ও পাটানো হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে৷’’ রাজ্য দূষণ নিয়ন্ত্র পর্যদের আধিকারীক বিপ্লব বৈদ্য বলেন, ‘‘৯০ ডেসিবেল শব্দমাত্রা ও ফাটার পর পাঁচ মিটার পর্যন্ত অতিক্রমসীমায় থাকা বাজিই একমাত্র ছাড়পত্র পেয়েছে৷’’

The post রাজ্যে নিষিদ্ধে’র তালিকা’য় আরও চার ধরণে’র বাজি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OhR5r2
via IFTTT

Comments