এনকাউন্টারে খতম লস্করের শীর্ষ কমান্ডার

শ্রীনগর: জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য৷ বুধবার সকালে শ্রীনগরের ফাতেহ কাদাল এলাকায় হওয়া এনকাউন্টারে খতম হয়েছে লস্করের এক শীর্ষ কমান্ডার৷ এছাড়া নিকেষ করা হয়েছে তার সহযোগীকে৷ তারও নাম পরিচয় জানতে পেরেছে কাশ্মীর পুলিশ৷ তৃতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে৷

আরও পড়ুন: লুঙ্গি পরায় মোদীর রাজ্যে গণধোলাই সাত যুবককে

কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং সাংবাদিকদের জানান, এদিন সকালে ফাতেহ কাদালে যে এনকাউন্টার হয় তাতে মেহরাজ উদ্দিন নামে এক জঙ্গিকে খতম করা গিয়েছে৷ সে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ কমান্ডার৷ কাশ্মীরের একাধিক নাশকতা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত ছিল৷ তার মৃত্যু লস্করের বড় ক্ষতি৷ আশা করা হচ্ছে এই জঙ্গি মারা যাওয়ার পর শ্রীনগরে শান্তি কিছুটা হলেও ফিরবে৷

আরও পড়ুন: শবরীমালায় প্রবেশের আগে দুই মহিলা ভক্তের পথ আটকালো বিক্ষোভকারীরা

এই অভিযানেও মেহরাজের সহযোগী ফাহাদ ওয়াজাকেও খতম করেন জওয়ানরা৷ তবে তৃতীয় জঙ্গির পরিচয় জানা যায়নি৷ তার পরিচয় জানার চেষ্টা চলছে৷ এদিকে এই অভিযানে এক পুলিশ কর্মী শহিদ হন৷ এদিন জেলা পুলিশের তরফে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়৷

The post এনকাউন্টারে খতম লস্করের শীর্ষ কমান্ডার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ErFTIE
via IFTTT

Comments