লক গেট ভেঙে বিপত্তি ফরাক্কা ব্যারাজে
স্টাফ রিপোর্টার, মুর্শিদাবাদ: জলের তোড়ে ভেঙে গেল ফরাক্কা ব্যারাজের ৪৬নং লক গেট৷ ফলে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে বাংলাদেশের দিকে৷ সম্প্রতি ফরাক্কা ব্যারাজের ১০৯টি গেটের মধ্যে ৪২টি নতুন গেট লাগানো হয়েছে৷ বুধবার সকালে আচমকাই ৪৬ নং লক গেটটি খুলে যায়৷
একদিকে চলছে ফরাক্কা ব্যারাজের উপর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ। তার মধ্যেই বুধবার সকালে হঠাত ব্যারাজের সম্প্রতি তৈরি হওয়া লক গেটটি ভেঙে যাওয়ার ফলে সমস্যা তৈরি হয়৷ ব্যারাজে আটকে রাখা জল ঢুকতে থাকে বাংলাদেশের দিকে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন উচ্চপদস্থ কর্তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। কি কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ব্যারাজ কর্তৃপক্ষ। সম্প্রতি তৈরি হওয়া এই ৪৬ নম্বর গেট ভেঙে যাওয়ায় ফের ব্যারাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগ সেতু ফরাক্কা ব্যারাজের উপর নির্মিত ৩৪ নম্বর জাতীয় সড়কের রাস্তা সংস্কারের কাজ৷ যা প্রায় চল্লিশ বছরেরও বেশি প্রাচীন৷ তবে ধীর গতিতে কাজের জেরে জাতীয় সড়কেও প্রভাব পড়েছে৷ এদিকে এই কাজ ধীরে চলছে বলে অভিযোগ তোলেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে গাড়ি চালকেরা।
আরও পড়ুন : লুঙ্গি পরায় মোদীর রাজ্যে গণধোলাই সাত যুবককে
ফরাক্কা ব্যারাজের কাজ ধীর গতিতে চলছে৷ সময়ে শেষ হবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। ফরাক্কা ব্যারাজের কাজ পরিদর্শন করেন ফরাক্কা ব্যারাজের এডিএম দেবতোষ কুমার মণ্ডল৷ ৩৫ দিনের মধ্যে কাজ হওয়ার কথা থাকলেও সেই কাজ ধীর গতিতে চলছে৷ ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
The post লক গেট ভেঙে বিপত্তি ফরাক্কা ব্যারাজে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yjLo6E
via IFTTT
Comments
Post a Comment