গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বান্দ্রায়

মুম্বই: মুম্বইয়ের বান্দ্রায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷ মুম্বইয়ের বহুল পরিচিত বস্তি এলাকা পশ্চিম বান্দ্রাতে আগুন লাগে৷ দমকলের ৯টি এঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে৷ বস্তি এলাকা হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি৷ দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে৷দিও এখনও পর্যন্ত সরকারি সূত্রে কোনও তথ্য মেলেনি৷ আগুনের মাত্রা বেশ বেশি বলে খবর৷ প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে আগুনের ভয়াবহতা রয়েছে৷

সকালেই এই আগুন লাগে৷ চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়৷ এলাকায় ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেওয়া হয়৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকলবাহিনীকে বেগ পেতে হলেও আপাতত নটি এঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

The post গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বান্দ্রায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RqO6hT
via IFTTT

Comments