বিএসএফ-এর গুলিতে মৃত্যু পাচারকারীর

স্টাফ রিপোর্টার, মালদহ: ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল আরও এক পাচারকারীর৷ মৃতের নাম শেরাজুল শেখ৷ ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার দৌলতপুর এলাকায়৷

বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে একদল পাচারকারী ওই এলাকা দিয়ে গরু পাচার করছিল। আর তখনই কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে বিএসএফ কর্মীদের ওপর হামলা চালায় ওই পাচারকারী দল৷ এমনটাই অভিযোগ করেছেন বিএসএফ কর্মীরা৷ সেই সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিএসএফ৷ তখনই ওই বিএসএফের গুলিতে মৃত্যু হয় পাচারকারী শেরাজুল শেখের৷ ইতিমধ্যেই গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ বৈষ্ণব নগর থানায় জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত, সম্প্রতি বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল এক পাচারকারীর। মালদহের কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শশ্মানী গ্রামে ফেন্সিডিল পাচার করার সময় ২৪ নম্বর ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হয় ওই পাচারকারীর। মৃত ব্যক্তির নাম হৃদয় ঘোষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছিল, বেশ কয়েকজন পাচারকারী মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার দিয়ে ফেন্সিডিল পাচার করছিল। সেই সময় ২৪ নম্বর ব্যাটালিয়নের প্রহরারত জওয়ানরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। কিন্তু বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে ওই পাচারকারীর দল৷

আরও পড়ুন : উৎসব শেষে অস্ত্রপুজো বিশ্বহিন্দু পরিষদের

এরপরেই ওই পাচারকারীদের আক্রমণে আহত হন তিন বিএসএফ জওয়ান। অন্যদিকে আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা পাল্টা ওই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। হৃদয় ঘোষ নামে ওই পাচারকারীর বুকে গুলি লাগে৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পাচারকারী দলের বাকিরা সীমান্ত থেকে পালিয়ে যায়। সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১৭৫ বোতল মাদক কাফ সিরাপ ফেন্সিডিল৷

The post বিএসএফ-এর গুলিতে মৃত্যু পাচারকারীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q1ez9Y
via IFTTT

Comments