জলপাইগুড়িতে সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতী তাণ্ডব
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: সিপিআইএম পরিচালিত চেতনা বুক স্টলে দুষ্কৃতী তাণ্ডব৷ ভাঙচুর ও ছেঁড়া হয় জলপাইগুড়ির ডিভিসি মোরের কাছে বইয়ের স্টলে৷ রাতেই ঘটনার খবর পেয়ে ছুটে যান দলের জলপাইগুড়ি জেলা সম্পাদক৷ অভিযোগ, পুলিশকে জানালেও তারা আসতে দেরি করেছে৷ পরে ভাঙা বইয়ের স্টল মেরামতিতে হাত লাগান পার্টি কর্মীরা৷
পুজোয় বইয়ের স্টল দেওয়া সিপিআইএমের দীর্ঘ দিনের রীতি৷ নিজেদের ভাবনার প্রচার ও জনসংযোগে তারা বাইয়ের স্টল দিয়ে থাকেন৷ সেই বইয়ের স্টলেই এবার রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ৷ জলপাইগুড়ির ডিভিসি পার্টি অফিসের সামনেই ছিল চেতনার এই স্টল৷ অষ্টমীর রাতে তাতেই ভাঙচুর চালানো হয়৷
আরও পড়ুন: বন্দুক নিয়ে তাণ্ডবের পর আত্মসমর্পণ ‘পিস্তল পাণ্ডে’র
বইয়ের দোকানে ভাঙচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান জলপাইগুড়ির সিপিএম সম্পাদক সলিল আচার্য৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তাঁর অভিযোগ, পুলিশ আসতে বেশ কিছুটা দেরি করেছে৷ পুলিশের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷
এই ভাঙচুরের পিছনে কোনও রাজনৈতিক মদত রয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয়৷ ভাঙা স্টল মেরামতি করে নবমীর সকালে ফের শুরু হয়েছে বই বিক্রি৷
The post জলপাইগুড়িতে সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতী তাণ্ডব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CQCjWD
via IFTTT
Comments
Post a Comment