মালদহে দুই প্রতিবেশীর বিবাদ, আহত প্রৌঢ়
স্টাফ রিপোর্টার, মালদহ: বাড়ির পাশে বেড়া দেওয়া হবে কি হবে না তাই নিয়ে চরম বিবাদ বাঁধলো দুই প্রতিবেশীর মধ্যে৷ এমনকি বিবাদের জেরে এক প্রৌঢ়কে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে৷

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রামে৷ আহত বৃদ্ধের নাম আবদুল সামাদ (৬৫)৷
আরও পড়ুন: SHOOTOUT at DUMDUM PARK : প্রকাশ্যে গুলি চালনায় প্রবল উত্তেজনা
স্থানীয় সূত্রে খবর, গতকাল তথা শুক্রবার আবদুল সামাদ নামে বছর ৬৫-র এক বৃদ্ধ তাঁর বাড়ির পাশে বাঁশের বেড়া লাগাচ্ছিলেন৷ কিন্তু অভিযোগ, সেই সময় তাঁকে বেড়া দিতে বাধা দেয় প্রতিবেশী দুই যুবক শাহজাহান ও ইমরান।

এই নিয়ে ওই বৃদ্ধের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এই বিবাদের মাঝেই শাহজাহান ও ইমরানের পরিচিত আরও এক যুবক ওই বৃদ্ধকে কটূক্তি করে৷ অভিযোগ, সেই সময়ই শাহজাহান ও ইমরান এবং তাদের আরও এক সঙ্গী বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে ওই বৃদ্ধকে। এমনকি হাঁসুয়া দিয়ে তার মাথায় কোপ মারা হয় বলেও অভিযোগ প্রৌঢ়ের পরিবারের৷
আরও পড়ুন: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের
ঘটনাস্থলেই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে এলাকা ছেড়ে চম্পট দেয় প্রতিবেশী যুবকেরা৷ বৃদ্ধের পরিবার ও স্থানীয়েরা গুরুতর জখম ওই বৃদ্ধকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে৷ পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দেন৷

বর্তমানে কলকাতার একটি হাসপাতালে ওই বৃদ্ধ চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে খবর মিলেছে৷ তবে এই ঘটনায় প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে ওই প্রৌঢ়ের পরিবার প্রাণনাশের চেষ্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷ অভিযোগের ভিত্তিতে হরিশচন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে৷ তবে এখনও অধরা অভিযুক্তরা৷
আরও পড়ুন: রাজ্যে রথযাত্রায় বিজেপির বড় ভরসা IPS অফিসারেরা
The post মালদহে দুই প্রতিবেশীর বিবাদ, আহত প্রৌঢ় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O7LMu9
via IFTTT
Comments
Post a Comment