দূষণে ভয়ঙ্কর চেহারা ভারতের! শিশু মৃত্যুতে বিশ্বে প্রথম

নয়াদিল্লি: ‘দূষণ’ শব্দটা আর নিছক একটা সচেতনতামূলক কথা নয়। এবার বোধহয় ভাবনা-চিন্তা করার সময়টাও পার হয়ে গিয়েছে। লক্ষ শিশুর মৃত্যু হয়েছে এক বছরে। বায়ু দূষণে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হিসেব বলছে, ভারতই বিশ্বে সবার আগে।

বায়ু দূষণ ও স্বাস্থ্য সংক্রান্ত একটি সম্মেলনের ঠিক আগে এমন রিপোর্টই প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO. সেই রিপোর্ট বলছে, ভারতের পাঁচ বছরের কম বয়সের শিশুদের ৯৮ শতাংশ বায়ুদূষণের প্রকোপে পড়ছে। প্রতি ১০ জন শিশুর মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষে দায়ী এই মারাত্মক বায়ুদূষণ। রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্ব জুড়ে প্রতি বছর বায়ুদূষণে ১৫ বছরের কম বয়সী অন্তত ৬ লক্ষ মানুষের মৃত্যু যাচ্ছে। ২০১৬-র তথ্য ধরে এই হিসেব প্রকাশ করা হয়েছে।

শুধুমাত্র ভারতে ২০১৬ সালে পাঁচ বছরের কম বয়সী ৬০,৯৮৭ জনের মৃত্যু হয়েছে বায়ুদূষণে। নাইজেরিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। সংখ্যাটা ৪৭,৬৭৪। তৃতীয় স্থানে পাকিস্তান, সেখানে শিশুমৃত্যুর সংখ্যা ২১,১৩৬। বাতাসে ভাসমান সুক্ষ্ম ধূলিকণার (পিএম ২.৫) -এর কারণেই এই মৃত্যু বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পরিবেশবিদদের একাংশের বক্তব্য, এই দূষণের পিছনে গাড়ি, কংক্রিটের গুঁড়ো এবং উত্তর ভারতের ক্ষেত্রে খড় পোড়ানোর ছাইকে দায়ী করছেন। তবে ডব্লিউ এইচ ও-র সমীক্ষা বলছে, শিশুদের শ্বাসকষ্টের পিছনে ৫০ ভাগ দায়ী রান্নাঘরের ধোঁয়া। পরিবেশবিদদের মতে, পিএম ২.৫ শরীরে রোগসৃষ্টির ক্ষেত্রে মারাত্মক। কারণ, এই ধূলিকণা সরাসরি শ্বাসনালিতে ঢুকে যায়। ফুসফুসে এবং রক্তেও মেশে তা। শ্বাসনালি ছাড়াও মস্তিষ্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গে রোগ সৃষ্টি করে।

রিপোর্টে দেখা গিয়েছে, ৫২ শতাংশ শিশুর উপরে বায়ুদূষণ প্রভাব ফেলছে। গোটা বিশ্বের ক্ষেত্রে নাবালকদের ৯৩ শতাংশ এই বিষবায়ুর কবলে পড়ছে। অন্তঃসত্ত্বা মহিলাদের উপরে সমীক্ষা করে দেখা গিয়েছে, নবজাতকের ওজনের উপরেও প্রভাব ফেলছে এই দূষণ।

The post দূষণে ভয়ঙ্কর চেহারা ভারতের! শিশু মৃত্যুতে বিশ্বে প্রথম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EUq8tR
via IFTTT

Comments