হাওড়ায় দু’টি গাড়ির সংঘর্ষ, জ্বলে গেল গাড়ি
স্টাফ রিপোর্টার, হাওড়া: ফের বেপরোয়া গাড়ি চালনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক ছড়াল এলাকায়৷ সংঘর্ষের জেরে বাইকের ট্যাঙ্ক ফেটে আগুন লেগে বড়সড় বিপত্তি ঘটে৷ এই ঘটনায় গুরুতর জখম হয় দুই বাইক আরোহী৷ তাদের মধ্যে একজনের নাম অমিত সিংহ৷ সোমবার রাতে হাওড়া গোলাবাড়ি থানা এলাকার সালকিয়া স্কুল রোডে ঘটনাটি ঘটেছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টাটা ৪০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটর বাইকে সজোরে ধাক্কা মারে৷ উপরন্তু বাইকে ধাক্কা মেরে পালাতে গেলে ওই গাড়িতে আটকে যায় বাইকটি৷ ওই অবস্থাতেই গাড়িটি বাইকটিকে টানতে টানতে বেশ কিছুটা রাস্তা নিয়ে যায়৷ এরপরই বাইকের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়৷ ঘটনার খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ এই গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী অমিত সিংহ ও তার সঙ্গে থাকা অপর এক বাইক আরোহী৷ অমিতের সঙ্গে থাকা বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অমিত সিংহ বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ হাওড়ার দিক থেকে গোলাবাড়ির দিকে আসছিল বাইকটি৷ কিন্তু ঘাসবাগান এলাকায় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি বাইকটিকে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন৷ এদিকে বাইকে ধাক্কা মারার পর পালানোর চেষ্টা করে ওই গাড়ির চালক৷ গাড়ি না থামিয়েই এগিয়ে যেতে থাকে সে৷ কিন্তু গাড়ির সামনের চাকায় বাইকটি আটকে যায়৷ সেই অবস্থায় প্রায় ৫০০ মিটারের বেশি রাস্তা ঘষতে ঘষতে যাওয়ার সময় হঠাৎই বাইকের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়৷ আগুন ধরে যায় দু’টি গাড়িতেই৷ আগুন লেগে যাওয়ায় প্রাণ বাঁচাতে পালিয়ে যায় গাড়ির চালক৷ তবে থানার সামনে ঘটনা ঘটায় দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
এই দুর্ঘটনার জেরে বাঁধাঘাট থেকে হাওড়া যাওয়ার রাস্তা বেশ কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে পড়ে৷ ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমে চালকের খোঁজ শুরু করেছে হাওড়া পুলিশ৷
The post হাওড়ায় দু’টি গাড়ির সংঘর্ষ, জ্বলে গেল গাড়ি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Azcubs
via IFTTT
Comments
Post a Comment