গ্রাম বাংলায় মমতার ঘর ভাঙিয়ে শক্তি বাড়াল মোদীর দল

স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: ফের ঘর ভাঙল তৃণমূলের। পুজোর ঠিক পরেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের প্রায় পাঁচশো তৃণমূল কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে।

আরও পড়ুন: বিমা কর্মী খুনে ধৃত চার

শুক্রবার এ নিয়ে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক হয়৷ সেখানে জেলার বিজেপি সভাপতি শমিতকুমার দাস বলেন, “গড়বেতা ৩ নম্বর ব্লকের কাদরা ১৫১ নম্বর বুথে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ব্লক তৃণমূল নেতৃত্বের গন্ডগোলের জেরে ওখানকার বুথ সভাপতি প্রবীর রায়-সহ এই কাতরা গ্রামের প্রায় পাঁচ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক আজ বিজেপিতে দলে যোগ দিলেন।”

আরও পড়ুন: কালীপুজোর আগে শহরের প্রাণকেন্দ্রের বাজি বাজারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

এদিনই তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শমিতবাবু৷ এছাড়াও এদিন পার্টি অফিসে হাজির ছিলেন বিজেপি নেতা সৌমেন তেওয়ারি, রাজিব কুণ্ডু, শিবু পানিগ্রাহী প্রমুখ। নতুনদের আগামিদিনে দলের হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা সভাপতি।

আরও পড়ুন: একপ্রকার প্রশাসনের মদতে রমরমিয়ে চলছে বেআইনি মদ ব্যবসা

আরও পড়ুন: ধোনি না প্রসাদ! ফাটকায় সেরা কোন ‘এমএস’?

উল্লেখ্য, এই বুথে বিজেপির কোন সংগঠনই ছিল না বলে কথা খোদ বিজেপি জেলা সভাপতি নিজে মুখে স্বীকার করেন। তিনি বলেন, ‘‘সিপিএমের কায়দায় নিজেদের সংগঠনে প্রভাব বিস্তার করতে গিয়ে ওরা (তৃণমুল) আমাদের সুবিধে করে দিল। আগামিদিনে এভাবে গোটা জঙ্গলমহলে আমাদের সংগঠনে একে একে সকলে আসবে।’’

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল বৈশাখী ব্রিজ

The post গ্রাম বাংলায় মমতার ঘর ভাঙিয়ে শক্তি বাড়াল মোদীর দল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ORqRRk
via IFTTT

Comments