জীবে প্রেম করেই ঈশ্বরের দেখা পান গুরমীত

পাটনা: রোজ রাতে খাবারের ঝোলা নিয়ে হাসপাতালে যান এক ব্যক্তি। চলে যান হাসপাতালের বিশেষ বিভাগে। যেখানে থাকেন নাম-ঠিকানাহীন রোগিরা। তাঁদের খাইয়ে ফের ফিরে যান বাড়িতে। এই পরিষেবার জন্য কারোর থেকে তিনি নেন না কোনও পয়সা।

এইভাবেই চলে আসছে টানা ২৬ বছর। নিত্যদিন একই ছবি দেখা যায় বহারের সবথেকে বড় হাসপাতাল পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সিকি শতক পার হয়ে গেলেও একদিনের জন্যেও বদলে যায়নি ছবিটা।

 

হাসপাতালে গিয়ে রোগীদের খাইয়ে আসা এই ব্যক্তির নাম গুরমীত সিং। বিহারের রাজধানী শহত পাটনার বাসিন্দা তিনি। রোজ রাতে ঝলায় করে খাবার কিনে নিয়ে গিয়ে পাড়না মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগিদের খাওয়ান তিনি। তবে হাসপাতালের সব রোগী নয়, কেবলমাত্র অ্যাবানডনড বিভাগের রোগিদের জন্যেই বরাদ্দ থাকে এই পরিষেবা।

রোগিদের হাতে খাবার তুলে দেওয়ায় শুধু নয়। কখনও আবার তাঁদের মুখেও খাবার তুলে দেন গুরমীত। কারণ অনেক রোগীই থাকেন যারা নিজের হাতে খেতে পারেন না। তাঁদের সাহায্যার্থে নিজের হাতে করেই খাবার তুলে দেন গুরমীত।

সরকারি হাসপাতালের অ্যাবানডনড বিভাগ মানেই বেশ নোংরা। যার সঙ্গে দোসর থাকে নানাবিধ রোগ-জীবানু। যেগুলি উপেক্ষা করেই নিত্যদিন ওই বিশেষ বিভাগের রোগিদের খাবার খাওয়ান গুরমীত সিং।

পেশায় ব্যাবসায়ী গুরমীত সং-এর একটি জামাকাপড়ের দোকান রয়েছে পাটনা শহরে। রাতে দোকান থেকে ফিরে ‘পরিবারের সঙ্গে একটু সময় কাটিয়েই বেড়িয়ে পড়েন পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে। মাঝে একটি ধাবা থেকে কিনে নেন রোগীদের জন্য প্রয়োজনীয় খাবার। আগে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যেতেন। কিন্তু বড় পরিবারে কিছুটা জটিলতা দেখা দেওয়ার এখন গুরমীতের ভরসা ধাবা। গত সাত-আট বছর ধরে এমনই চলছে।

শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই মতার্দশ মেনেই মন্দিরে পয়সা দেওয়া অপছন্দ গুরমীত সিং-এর। তাঁর কথায়, “মন্দিরে পয়সা দিয়ে কোনও লাভ নেই। সে সব না করে গরিবদের সাহায্য করতেই আমার বেশ ভাল লাগে।” নিত্যদিনে আয়ের ১০ শতাংশ টাকা পাটনা মেডিক্যাল কলেজের এই বিশেষ বিভাগের রোগীদের জন্য খরচ করেন গুরমীত সিং।

The post জীবে প্রেম করেই ঈশ্বরের দেখা পান গুরমীত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q9VHWw
via IFTTT

Comments