সরকারি প্রকল্পের বাড়ি তৈরির নামে প্রতারণা, অভিযুক্ত যুবক

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: নিজের বাড়ির জমিতে সরকারি প্রকল্পের ঘর বানিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ আর এরপরই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়৷

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া মণ্ডলঘাট এলাকায়৷ এই ঘটনার অভিযোগ করেন এলাকারই বাসিন্দা পেশায় দিনমজুর স্বদেশ রায়৷

আরও পড়ুন: মালদহে দুই প্রতিবেশীর বিবাদ, আহত প্রৌঢ়

স্থানীয় সূত্রে খবর, অনেক দিন থেকেই পেশায় দিনমজুর তাঁর বাড়ির জমিতে সরকারি প্রকল্পের ঘরের কথা জানিয়েছিলেন প্রতিবেশীদের৷ এরপরই তিনি এক যুবকের পাল্লায় পড়েন বলে জানায় স্থানীয়েরা৷

সেই যুবককে ওই এলাকায় বেশ কদিন ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে৷ এমনকি অভিযোগ, এলাকার বেস কিছু বাসিন্দাকে সরকারি প্রকল্পের ঘর তৈরি করে দেবে বলে ওই যুবক আশ্বাসও দিয়েছিল৷

আরও পড়ুন: SHOOTOUT at DUMDUM PARK : প্রকাশ্যে গুলি চালনায় প্রবল উত্তেজনা

এই প্রসঙ্গে স্বদেশবাবু অভিযোগ করে বলেন, ‘‘বিডিও অফিসের কর্মীর পরিচয় দিয়ে বাড়িতে আসে এক যুবক৷ সরকারি ঘর বানিয়ে দেবে বলে চার হাজার টাকা নিয়ে চম্পটও দেয় সে। সে আসছে না দেখে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়৷ কিন্তু কোনও ভাবেই তাকে পাওয়া যায় না৷ এই কারণেই আমি থানার দ্বারস্থ হয়েছি৷’’

অন্যদিকে, এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করা হবে৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷’’

আরও পড়ুন: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের

The post সরকারি প্রকল্পের বাড়ি তৈরির নামে প্রতারণা, অভিযুক্ত যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yBM6MO
via IFTTT

Comments