‘লোকসভায় বিজেপি একাই ৩৫০টির বেশি আসন পাবে’
নয়াদিল্লি: সপ্তদশ লোকসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, এই জয় আসবে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে।
এমনই দাবি করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বুধবার সকালের দিকে ট্যুইট করে তাঁর এই দাবি পেশ করেছেন তিনি। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ৩৫০টি বিজেপি একাই জিতবে বলে দাবি করেছন স্বামী।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। বিজেপি একার ক্ষমতায় দখল করেছিল ২৮০টিরও বেশি আসন। দেশ জুড়ে মোদী ঝড়ে কংগ্রেসের আসন সংখ্যা কমে গিয়েছিল ৫০-এর নিচে।
তবে সেই সময়েও বিজেপি একার দখলে ৩০০ আসন যায়নি। এনডিএ-র অন্যান্য শরিকদের আসন নিয়ে অবশ্য শাসকের আসন সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছিল। এবার অবশ্য আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ৩৫০টি আসন একাই বিজেপি পাবে বলে দাবি করেছেন তিনি।

নিজের এই বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন সাংসদ স্বামী। এদিন ট্যুইটারে তিনি লিখেছেন, “২০১৯ সালে বিজেপি খুব সহজেই জিতবে তা জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যুব সমাজের মধ্যে জাতীয়তাবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।” দেশ জুড়ে হিন্দুত্ববাদের উত্থানও যে বিজেপির সাফল্যে সহায়ক হবে তাও এদিন বুঝিয়ে দিয়েছেন সুবেহ্মণ্যম স্বামী।
The post ‘লোকসভায় বিজেপি একাই ৩৫০টির বেশি আসন পাবে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yv1gDx
via IFTTT
Comments
Post a Comment