ভারতের সঙ্গে প্রতিযোগিতা! ২০২২-এ চিনের সাহায্যে মহাকাশে পাড়ি পাকিস্তানির

ইসলামাবাদ: ২০২২ সালে প্রথম মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান৷ পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে জানান, চিনের সাহায্যে ২০২২ সালে প্রথমবার কোনও পাকিস্তানি মহাকাশে যাবেন৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম চিন সফরের আগেই তিনি এই ঘোষণা করেন৷

দ্য নিউজ-এর খবর অনুযায়ী, চার বছরের মধ্যেই সেই প্রস্তুতি পর্ব সমাপ্ত করে ২২-এ মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে পাকিস্তান৷

পড়ুন: বিশ্বব়্যাংকিংয়ে উন্নতি সিন্ধু-সাইনার

সূত্রের খবর, চিনা সংস্থার সঙ্গে পাকিস্তানের আগেই একটি সমঝোতা হয়ে গিয়েছে এই বিষয়ে৷ এর আগে চলতি বছেরের প্রথমদিকে চিনের সাহায্যে পাকিস্তান দুটি উপগ্রহ পৃথিবীর কক্ষে পাঠিয়েছিল৷ যদিও দুটি উপগ্রহের নির্মাণ হয় পাকিস্তানেই৷ ২০০৩ সালে চিন প্রথমবার মহাকাশে যাত্রী পাঠিয়েছিল৷

প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৩ নভেম্বর চিন সফরের জন্য রওনা দেবেন৷ এবং প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে বৈঠকে বসবেন৷

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিনেই ঘোষণা করেন ২০২২-এর মধ্যে অ্যাস্ট্রোনট পাঠবে ভারত৷ তাই পাকিস্তানের তড়িঘড়ি এই সিদ্ধান্ততে প্রশ্ন উঠছেই!

The post ভারতের সঙ্গে প্রতিযোগিতা! ২০২২-এ চিনের সাহায্যে মহাকাশে পাড়ি পাকিস্তানির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z1VhFC
via IFTTT

Comments