বিশ্বব়্যাংকিংয়ে উন্নতি সিন্ধু-সাইনার

কুয়ালা লামপুর: বিশ্বব়্যাংকিংয়ে উন্নতি করলেন ভারতের দুই ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল৷ ছেলেদের ব্যক্তিগত ব়্যাংকিংয়ে উল্লেখযোগ্য লাফ দিয়েছেন সমীর বর্মা৷

চলতি বছরের বেশিরভাগ সময়টা বিশ্বব়্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকার পর অবশেষে দু’নম্বর জায়গা ফিরে পেলেন অলিম্পিক রুপোজয়ী পিভি সিন্ধু৷ গত বছর এপ্রিলে প্রথম বার দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন সিন্ধু৷ তবে খুব বেশিদিন ধরে রাখতে পারেননি জায়গা৷ এক সপ্তাহ পরেই পা পিছলে যায় সিন্ধুর৷ এই মুহূর্তে পুসারলা চাইনিজ তাইপের তাই জু ইংয়ের ঠিক পিছনেই রয়েছেন, যিনি যথারীতি বিশ্বব়্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন৷

আরও পড়ুন: ফাইনালে স্বপ্নভঙ্গ সাইনার

সিন্ধুর মতোই সদ্যপ্রকাশিত ব়্যাংকিং তালিকায় এক ধাপ উন্নতি করেছেন সাইনা নেহওয়াল৷ গত সপ্তাহে ডেনমার্ক ওপেনের ফাইনালে ওঠার সুবাদেই তাঁর এই অগ্রগতি৷ এই মুহূর্তে বিশ্বব়্যাংকিংয়ের নবম স্থানে রয়েছেন সাইনা৷

মেনস সিঙ্গলসে ভারতের এক নম্বর তারকা কিদাম্বি শ্রীকান্ত ৬ নম্বর স্থান ধরে রেখেছেন৷ সমীর বর্মা পাঁচ ধাপ উঠে এসে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন৷ ডেনমার্ক ও ফ্রান্সে কোর্টে না নামা এইচএস প্রণয় দু’ধাপ নেমে ১৭ নম্বরে চলে গিয়েছেন৷ বি সাই প্রণীত রয়েছেন ব়্যাংকিং তালিকার ২৬ নম্বরে৷ দু’ধাপ উন্নতি করে সৌরভ বর্মা রয়ছেন ৪৮ নম্বর স্থানে৷

আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়ার্টারে শ্রীকান্ত, সাইনা

মেনস ডাবলসে সাত্যিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটি একধাপ নেমে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন৷ ওমেনস ডাবলসে অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি জুটি তিন ধাপ উন্নতি করে ২৪’এ এসে ঠেকেছেন৷ মিক্সড ডাবলসে প্রণয় জেরি চোপড়া ও এন সিক্কি রেড্ডি ২১ নম্বর স্থান ধরে রেখেছেন৷

The post বিশ্বব়্যাংকিংয়ে উন্নতি সিন্ধু-সাইনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yAhACL
via IFTTT

Comments