ভারত থেকে বেকসুর খালাস পেয়ে দেশে ফিরছেন খালেদা ঘনিষ্ঠ নেতা
শিলং: মেঘালয়ে তিনি চিহ্নিত হয়েছিলেন অনুপ্রবেশকারী হিসেবে৷ সেই মামলায় অবশেষে বেকসুর ছাড় পেলেন৷ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ ও বিএনপি শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসবাদ নির্মূলে দুই দেশকে একসঙ্গে মিলেই কাজ করতে হবে৷
বাংলাদেশের সর্বাধিক আলোচিত রাজনৈতিক অন্তর্ধান ঘটনার একটি ছিল এই বিএনপি নেতার নিখোঁজ হওয়া৷ অভিযোগ তাঁকে অপহরণ করেছিল ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ৷ পরে রহস্যজনকভাবে তাঁর খোঁজ মিলেছিল শিলং শহরের কাছে৷
২০১৫ সালের ১০ মার্চ তারিখে ঢাকার উত্তরা এলাকায় নিজের বাড়ি থেকেই তিনি নিখোঁজ হয়েছিলেন৷ বিএনপি সব বিভিন্ন মহলের অভিযোগ এই ঘটনায় জড়িত পুলিশ ও গোয়েন্দা বিভাগ৷ রহস্যজনক সেই অন্তর্ধান প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়েছিল ব্যাপক চাঞ্চল্য৷
সেই বছরের ১১ই মে শিলংয়ে তাঁকে অসুস্থ ও অসলগ্ন অবস্থায় দেখা যায়৷ পরে পরিচয় পরে জানতে পারে মেঘালয় সরকার৷ এরপরেই তাঁকে ফিরিয়ে দেওয়া নিয়ে দাবি উঠতে থাকে বাংলাদেশের বিরোধী রাজনীতিক মহলে৷ তবে ভারত সরকারের তরফে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসেবে মামলা দায়ের করা হয়৷ প্রায় আড়াই বছর ধরে শিলংয়ে গৃহবন্দি হওয়ার পরে তাঁকে নির্দোষ বলেছে আদালত৷
বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন৷ দিনক্ষণ ঘোষণা না হলেও ডিসেম্বরই নির্বাচন তা স্থির হয়ে গিয়েছে৷ এই অবস্থায় ভারত থেকে বেকসুর হয়েই নিজের দেশে ফিরতে চাইছিলেন বিএনপির শীর্ষ নেতা তথা সালাউদ্দিন আহমেদ৷ শিলং থেকে এই খবর ছড়িয়েছে ঢাকায়৷
বিএনপি নেতৃত্বরা আশাবাদী অতি দ্রুত সালাউদ্দিন আহমেদ নিজের দেশে ফিরতে পারবেন৷ শিলং টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া ঘনিষ্ঠ প্রাক্তন বাংলাদেশি মন্ত্রী জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতের জঙ্গি সমস্যা সমাধানে ভারত ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে৷ সেই সঙ্গে তিনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে দেশে শান্তি বিঘ্নিত৷ বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হচ্ছে৷
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালের মার্চে বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা করে মেঘালয় পুলিশ। অসুস্থতার কারণে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। জামিনের প্রধান শর্তই ছিল শিলংয়ের বাইরে যাওয়া চলবে না। একটি গেস্ট হাউস ভাড়া নিয়েই থাকেন সালাউদ্দিন আহমেদ৷ মাঝে মাঝে বাংলাদেশ থেকে স্ত্রী-সন্তান ও বন্ধুরা গিয়ে সেখানে দেখা করেন৷
The post ভারত থেকে বেকসুর খালাস পেয়ে দেশে ফিরছেন খালেদা ঘনিষ্ঠ নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yDYwUc
via IFTTT
Comments
Post a Comment