কয়েক’শ কৃষকের সব ঋণ মিটিয়ে দেবেন শাহেনশা

মুম্বই: ৮৫০ কৃষকের ঋণের টাকা মিটিয়ে দেবেন অমিতাভ বচ্চন। উত্তরপ্রদেশের কৃষকদের জন্য এই ঘোষণা করলেন বলিউডের শাহেনশা। এর আগে মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের জন্যও একইভাবে সাহায্যের হার বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

তিনি বলেন, ”যেসব মানুষ আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করছে, তাদের জন্য একটুও সাহায্য করতে পারলে সন্তুষ্ট হব।” মহারাষ্ট্রে তিনি যেভাবে সাহায্য করেছেন, সেভাবেই দেশের অন্যান্য জায়গাতেও সাহায্য করবেন বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন।

একটি ব্লগপোস্টে অমিতাভ লিখেছেন, মহারাষ্ট্রের ৩৫০ কৃষকের পক্ষে ঋণের টাকা দেওয়া সম্ভব ছিল না। অনেক ক্ষেত্রেই তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন। কিছুদিন আগে সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে। এর আগে অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভেও একইভাবে সাহায্য করা হয়েছে। এবার মহারাষ্ট্রের ৮৫০ ঋণগ্রস্ত কৃষককে চিহ্নিত করা হয়েছে। তাদের ৫.৫ কোটি টাকার ঋণ আছে। সেটা মিটিয়ে দেওয়া হবে।

এছাড়া KBC Karmveer অনুষ্ঠানে এসেছিলেন অজিত সিং নামে এক ব্যক্তি। যিনি পতিতাদের সুরক্ষার জন্য কাজ করেন। বিশেষ যেসব কন্যাসন্তানকে অপহরণ করে এনে জোর করে অপরাধের জগতে ঢুকিয়ে দেওয়া হয়, তাদের নিরাপত্তার জন্যও কাজ করেন অজিত। তাঁকেও সাহায্য করবেন বলে জানিয়েছেন অমিতাভ।

The post কয়েক’শ কৃষকের সব ঋণ মিটিয়ে দেবেন শাহেনশা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yPFCsW
via IFTTT

Comments