রাস্তার মাঝেই শ্যুট আউট উলুবেড়িয়ায়, মৃত তৃণমূল নেতা

স্টাফ রিপোর্টার, হাওড়া: দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল হাওড়ার ভাটোরার তৃণমূল নেতা ইমতিয়াজ আলির৷ মঙ্গলবার রাতে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৪৫ বছরের ইমতিয়াজ৷

সূত্রের খবর, মঙ্গলবার রাতে ইমতিয়াজ তার স্ত্রীকে নিয়ে দোকানে যাচ্ছিলেন৷ বাড়ি থেকে বেড়িয়ে মাঝ রাস্তায় বাহির গঙ্গারামপুরের কাছে তাঁর ওপর হামলা হয়৷ ৩ দুষ্কৃতী খুব কাছ থেকে ইমতিয়াজকে লক্ষ্য করে ৩টি গুলি ছোঁড়ে। গুলি ইমতিয়াজের বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : বীরভূমে ব্লক সভাপতিকে খুনের ঘটনায় পুলিশের জালে ৪

পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে এই ঘটনা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। উল্লেখ্য গত বছরের ১৬ই জুন ভোরে জয়পুরের ভাটোরায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা মন্মথ এবং তার ভাই লালচাঁদকে। ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃনমূল নেতা ইমতিয়াজ আলির নাম জড়ায়। যদিও ঘটনার পর থেকেই ইমতিয়াজ এলাকা থেকে পালিয়ে যায়।

দীর্ঘ দিন লুকিয়ে থাকার পর ইমতিয়াজ পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ পরে তার জেল হেফাজতও হয়। সূত্রের খবর দিন ১৫ আগে ইমতিয়াজ জামিনে মুক্ত হয়৷ তবে প্রাণ ভয়ে এলাকায় ফেরেনি সে৷ ভাটোরায় না ফিরে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। তবে শেষ রক্ষা হল না৷

The post রাস্তার মাঝেই শ্যুট আউট উলুবেড়িয়ায়, মৃত তৃণমূল নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jfnrll
via IFTTT

Comments