বিজয়া শেষে মল্লভূমে ‘রাবণ কাটা’ উৎসব

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: শেষ হয়েও হইল না শেষ৷ শারদোৎসব শেষেও ‘রাবণ কাটা’ অনুষ্ঠানের হাত ধরে উৎসবের রেশ রয়ে গেলো একদা মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরে। ঐতিহ্য আর পরম্পরা মেনে রাবন কাটা উৎসবে মেতে উঠলেন স্থামনীয়রা।

প্রতি বছর দশমীতে এই উৎসবের শুরু৷ শেষ হয় দ্বাদশীতে রাবণ কাটার মাধ্যমে৷ বাঁকুড়ার প্রাচীণ শহরের কাটানধারে রামভক্ত বৈষ্ণব অর্থাৎ রামায়েৎ বৈষ্ণবদের রঘুনাথজিউর মন্দির প্রাঙ্গন থেকে এই রাবণ কাটা উৎসবের শোভাযাত্রা বের হয়। এই শোভা যাত্রার অন্যতম আকর্ষণ স্থানীয় লোক শিল্পীদের রাবণ কাটা নাচ৷

আরও পড়ুন: এ কী কাণ্ড! তুলোর বস্তা সরাতেই ফনা তুলল গোখরো

প্রাচীণ প্রথা মেনে দশমীতে রঘুনাথ জিউর মন্দিরে পুজোর পর কূম্ভকর্ণ বধ করা হয়। একাদশীতে সন্ধ্যায় ইন্দ্রজিৎ বধ ও দ্বাদশীর রাতে ওই মন্দির প্রাঙ্গনেই বহু প্রতিক্ষিত ও জনপ্রিয় রাবণ কাটা উৎসবের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা হয়। রবিবার রাতে ‘রাবণ কাটা’ উৎসবে অংশ নিতে শহরের অসংখ্য মানুষ রঘুনাথ জিউর মন্দিরে জড়ো হয়েছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

ঐতিহাসিকদের মতে, বিষ্ণুপুরে রাবন কাটা উৎসব মল্লরাজ রঘুনাথ সিংয়ের আমলে শুরু হয়। সেই কারণেই এখানে রঘুনাথ মন্দিরের স্থাপণ৷ পাশাপাশি মন্দির প্রাঙ্গনেই ধারাবাহিকভাবে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও পড়ুন: নেতাজীর প্রধানমন্ত্রিত্বে চাপ বাড়ল মমতার

প্রাচীণ ঐতিহ্য রক্ষায় এখনও জাম্বুবান, হনুমান, সুগ্রীব, বিভীষণ সেজে মানুষকে আনন্দ দেন দিন মজুর নারায়ণ বারিক, আইসক্রিম বিক্রেতা সুকুমার অধিকারী, রাজমিস্ত্রীর জোগাড়ে মিঠুন লোহার, সব্জী বিক্রেতা রঞ্জিত গরাইরা। সঙ্গে স্থানীয় ব্র্যাণ্ড পার্টির দলের সদস্যরাতো থাকেনই।

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে ‘রাবন কাটা’ উৎসবে রাবনের মাটির মূর্তি তৈরী করেন পেশায় রাঁধুনি নারায়ণ গোস্বামী। রাবন বধের দিন দ্বাদশীর সন্ধ্যায় চলে কৃত্রিম যুদ্ধ। শনের তৈরী অদ্ভূত ধরণের পোশাকের পাশাপাশি শিল্পীদের সারা শরীর শন দিয়ে ঢাকা থাকে।

আরও পড়ুন: পুজোর মরশুমে আয়ের রেকর্ড রেলের

বিষ্ণুপুর শহরের বাসিন্দা ও প্রবীণ পুরাত্বিক গবেষক চিত্তরঞ্জন দাশগুপ্ত এ প্রসঙ্গে বলেন, ‘‘রাবন বংশের কুম্ভকর্ণ ও ইন্দ্রজিৎ বধ শেষে দ্বাদশীর রাতে রাবন বধ হয়। রাবণকে কেটে খণ্ড বিখণ্ড করা হয় বলেই ‘রাবন কাটা’ নামেই এই উৎসব পরিচিতি লাভ করেছে।’’

The post বিজয়া শেষে মল্লভূমে ‘রাবণ কাটা’ উৎসব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q6ZxPT
via IFTTT

Comments