কেমন আছেন চা শ্রমিকরা? খোঁজ নিলেন জেলাশাসক
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: জেলাশাসকের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখছেন এঁরা৷ চা বাগানের শ্রমিকদের জীবনের মানোন্নয়নে সচেষ্ট হলেন জলপাইগুড়ির জেলাশাসক৷

সোমবার বিকেলে আচমকাই জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া শিকারপুর চা বাগান পরিদর্শনে যান। কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। তাদের থাকার সমস্যা, পানীয় জল, রেশন সহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে অভিযোগ শোনেন জেলা শাসক। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ রাজগঞ্জ ব্লক প্রশাসনকে এই চা বাগানের চা শ্রমিকদের সার্বিক পরিকাঠামোর মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন : শুভ বিজয়া! বিজেপি’র মিষ্টি পৌঁছলো তৃণমূল, সিপিএম, ফব-তে
জেলা শাসক শিল্পা গৌরি সারিয়া বলেন, জেলার সব চা বাগানের চা শ্রমিকদের জন্যই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ চা শ্রমিকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটের মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন৷

উল্লেখ্য, চা শ্রমিকদের থাকার জায়গা, পানীয় জল, রেশন সহ প্রয়োজনীয় নায্য পাওনা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ বিভিন্ন মহলে। এই ঘটনা রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলছে বলে অভিমত বিশেষজ্ঞদের৷ এই কারনেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই জেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগ বলে সূত্রের খবর৷
The post কেমন আছেন চা শ্রমিকরা? খোঁজ নিলেন জেলাশাসক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PsXaW4
via IFTTT
Comments
Post a Comment