টাকার জন্যে স্ত্রীকে বেচে দিলেন স্বামী! এরপর জানেন সেই টাকায় কি কিনলেন?

ভূপাল: সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে ওই ব্যাক্তির একটি মোটরবাইক কেনার ইচ্ছে ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বেচে তিনি ওই টাকা দিয়ে একটি বাইক কিনে নিলেন৷ ওই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।

মহিলাকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে ওই মহিলাকে আরও চড়া দামে বিক্রি করে দেয় বলে অভিযোগ৷ মহিলার বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, আদিবাসী ওই মহিলার সঙ্গে চার বছর আগে সাহেব লাল উদকের বিয়ে হয়৷ তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে৷ কিছু মাস আগে হঠাৎই ওই মহিলা নিখোঁজ হয়ে যায়৷ তার পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করলেও লাভের লাভ হয়নি৷ কিছু বাদে হঠাৎ একদিন ওই মহিলা তার কাকিকে ফোন করে জানায় তাকে বিক্রি করে দেওয়া হয়েছে৷ এই ঘটনা শোনার পর মহিলার বাবা বুঝতে পারেন তার জামাই মেয়েকে বিক্রি করে সেই টাকায় মোটরবাইক কিনেছে৷ তখনই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান৷ পুলিশ এই মামলায় বিশেষ তদন্তকারী দল গঠন করে খোঁজ শুরু করে৷

পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা মহিলাকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে মহিলাকে পাওয়া যায়৷ মহিলা পুলিশকে জানান যে তার স্বামী তাকে গত চার জুন কাজের জন্য ভূপাল নিয়ে আসে এবং সেখানে তার ভাইয়ের বাড়িতে তাদের সন্তানকে রেখে তাকে নিয়ে রাজগড় চলে আসে৷ সেখানেই তার স্বামী তাকে দালালের হাতে তুলে দিয়ে পালিয়ে যায়৷ ওই দালালের কাছ থেকেই মহিলা জানতে পারে যে তার স্বামী তাকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে৷ এর কিছুদিন পর ওই দালাল মহিলাকে চাচৌড়া গ্রামের এক বাসিন্দা দিলীপ পালিওয়ালের কাছে বিক্রি করে দেয়৷ দিলীপ পালিওয়াল ওই মহিলাকে জোরজবরদস্তি বিয়ে করে ও তার ধর্ষণ করে৷

মহিলাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

The post টাকার জন্যে স্ত্রীকে বেচে দিলেন স্বামী! এরপর জানেন সেই টাকায় কি কিনলেন? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P3sQRR
via IFTTT

Comments