যৌন নিগ্রহে অভিযুক্ত আকবরের পাশে নেই এডিটরস গিল্ড
নয়াদিল্লি: একাধিক মহিলা সাংবাদিক যৌন নিগ্রহ অভিযুক্ত এম জে আকবর ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন৷ সরকারের চাপে নতিস্বীকার করে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন৷ এবার এডিটরস গিল্ডও দ্য এশিয়ান এজের প্রাক্তন সম্পাদকের পাশে দাঁড়াল না৷ যৌন নিগ্রহ নিয়ে মুখ খোলায় সাংবাদিক প্রিয়া রামানির প্রশংসা করে গিল্ড তাঁর বিরুদ্ধে আকবরের করা মানহানির মামলা প্রত্যাহারের আবেদন জানাল৷
উল্লেখ্য বৃহস্পতিবারই সেই মানহানি মামলার শুনানি আছে৷ এদিন বিবৃতি জারি করে এডিটর গিল্ডের তরফে জানানো হয়, যৌন নিগ্রহ নিয়ে সরব হওয়া মহিলা সাংবাদিকদের সাহসকে কুর্নিশ করে গিল্ড৷ তাদের অদম্য সাহস ও লড়াই এম জে আকবরকে বাধ্য করেছে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে৷

এরপরেই প্রাক্তন সম্পাদককে প্রিয়া রামানির বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহারের আর্জি জানায় গিল্ড৷ সেই সঙ্গে জানায় অন্যান্য মহিলা সাংবাদিকদের বিরুদ্ধেও যদি তিনি মানহানির মামলা করেন তাহলে তাদের সবরকমের সাহায্য করতে প্রস্তুত গিল্ড৷ তাদের আইনি সাহায্য থেকে শুরু করে অভিজ্ঞ আইনজীবীর ব্যবস্থাও করে দেবে গিল্ড৷
ভারতে মি টু আন্দোলন জোরদার হওয়ার পর তার ঢেউ আছড়ে মোদীর ঘরে৷ বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন সাংবাদিক প্রিয়া রামানি৷ তারপর আরও জনা কুড়ি সাংবাদিক আকবরের বিরুদ্ধে মুখ খোলেন৷ আত্মপক্ষ সমর্থনে প্রথমে প্রিয়ার বিরুদ্ধে উদ্দেশপ্রণোদিতভাবে তাঁকে হেয় করার অভিযোগ আনেন৷
The post যৌন নিগ্রহে অভিযুক্ত আকবরের পাশে নেই এডিটরস গিল্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ep82Qq
via IFTTT
Comments
Post a Comment