বোল্ড ভিডিওতে সায়ন্তিকা! ঝড় তুলবেই আপনার মনে
স্টাফ রিপোর্টার, কলকাতা : টলিপাড়ার ফিটনেস ক্যুইন তিনি৷ সিনেমার হিরোদের মতোই অ্যাকশন দৃশ্য শ্যুট করতে সক্ষম অভিনেত্রী সায়ন্তিকা৷ প্রপার ডায়েট মেনটেন করার জন্য যেকোনও রিস্ক নিতে রাজি সায়ন্তিকা৷ তবুও বাঙালি বলে কথা, মাঝে মধ্যে ডায়েটের একটু এদিক ওদিক হলে ক্ষতি নেই৷ এই নিয়ম আপনার তালিকায় থাকলেও সায়ন্তিকার নেই৷ অন্যান্য ফিটনেস ফ্রিকদের কাছে রবিবারটা চিট ডে৷ অর্থাৎ একটা দিন ডায়েট চার্ট পাশে দূরে সরিয়ে যা ইচ্ছা খাওয়া৷ কিন্তু সায়ন্তিকার কাছে রবিবারও জিম যাওয়া, এক্সারসাইজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ৷

সকাল সকাল ভক্তদের ইনস্প্যায়ার করার জন্য পোস্ট করেছেন একটি ভিডিও৷ যেখানে কিকস, বক্সিংয়ে ব্যস্ত নায়িকা৷ এটাই সায়ন্তিকার সানডে মোটিভেশন৷ পুজোয় খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলে সায়ন্তিকার মতো হিট করুন জিমে৷ এক্সারসাইজ করে ফিট তো হবেনই৷ পাশাপাশি অভিনেত্রীর মতো টোনড ফিগারও পেতে পারেন৷ প্রসঙ্গত, সায়ন্তিকার আগামী ছবি ‘বাঘ বন্দি খেলা’র টিজার ইতিমধ্যেই ছক্কা মেরে ফেলেছে৷ এই সিনেমা তিনটি গল্পের পাওয়ার প্যাক।

প্রথম গল্প ‘বাঘ’। শেফ রাজা চন্দ। মশালা জিৎ ও সায়ন্তিকা। স্পাইস অ্যাকশন। অ্যান্ড গার্নিশিং উইথ ‘আওয়ারা’ রোম্যান্স। আর অবশ্যই ‘যেখানেই ক্রাইমের ছায়া পড়ে, বাঘের পায়ের ছাপ পড়ে ঠিক তার ওপর’ মানে ফাটাফাটি ডায়ালগ। সব মিলিয়ে দু’মিনিট পঞ্চাশ সেকেন্ডের টিজারে প্রথমভাগ মাতিয়ে রাখলেন টলিউডের ‘ডন’। এরপর ফাটিয়ে প্রেম করতে এসে ক্রাইম আর ক্রিমিনালের মাঝে ‘বন্দি’ সোহম। দ্বিতীয় গল্পের ফ্লেভার রোম্যান্স। তার সঙ্গে প্রেমের প্রথা মেনে আছে বাঁধা। অভিনয়ে সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালক সুজিত মন্ডল।
টিজারে প্রেমিক-প্রেমিকা দু’জনকে শুধু ছুটতেই দেখা এল। তবে কয়েক ঝলকে রূপের গুনে নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর সরল মুখের অভিব্যক্তি এখানেও বাজি মেরে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, হরনাথ চক্রবর্তীর ‘খেলা’। বহুবছর পর আবার একসঙ্গে ফিরছে একসময়ের হিট এই পরিচালক ও নায়ক জুটি। তবে পার্থক্য হল কোনও প্রেমের গল্প নয়। থ্রিলার দিয়ে কামব্যাক করছেন হর-বুম্বা পেয়ার। টিজারে দেখা পাওয়া ফুটেজ বলছে দমদার এ কাহিনি। আইনজীবির ভূমিকায় প্রসেনজিৎ। এছাড়া রয়েছেন অঞ্জনা বসু, ঋত্বিকা সেন, অয়ন ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতারা।
Seize the day….. pic.twitter.com/1S7gDQu71S
— Sayantika Banerjee (@sayantika12) October 21, 2018
The post বোল্ড ভিডিওতে সায়ন্তিকা! ঝড় তুলবেই আপনার মনে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OEcZK3
via IFTTT
Comments
Post a Comment