প্রথমবার দেশের মাটিতে রোবটের হাতে তৈরি হবে মেট্রো কোচ
কলকাতা: প্রথমবার ভারতের মাটিতে তৈর হতে চলেছে মেট্রো রেলের কোচ। তাও আবার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে সেগুলি। চিনের তুলনায় ৪০ শতাংশ কম খরচে ‘মেক ইন ইন্ডিয়া’ স্কিমে তৈরি করা হবে কোচ। রায়বেরেলির কারখানায় তৈরি করা হবে কোচগুলি।
জানা গিয়েছে, রোবট দিয়ে কোচগুলি তৈরি করান হবে। বর্তমানে দেশের মেট্রোগুলিতে কানাডিয়ান সংস্থা ‘বম্বারডিয়ার’-এর বানানো কোচ ব্যবহার করা হয়। সেইসব বিদেশি কোচের সঙ্গে ভারতের তৈরি কোচগুলি অনায়াসে পাল্লা দিতে পারবে বলেই জানাচ্ছে আধিকারিকেরা।
চিন থেকে যে দামে কোচ কিনতে হয়, তার থেকে ৪০ শতাংশ কম খরচ পড়বে, এদেশে কোচ বানাতে। এইসব কোচে থাকবে ওয়াই-ফাই, সিসিটিভি, মোবাইল চার্জের আউটলেট ইত্যাদি। থাকবে বেশ কিছু সেফটি ফিচার। সিগন্যালিং, ডোর কন্ট্রোল সবই অত্যাধুনিক। কোচে থাকবে আধুনিক সারভিলিয়েন্স গ্যাজেটও।
রেলবোর্ডের সদস্য জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারের সঙ্গে দু’দফা বৈঠক হয়েছে রেলের। দুটি ট্রেনের কোচ বানানোর জন্য মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে।রাজেশ আগরওয়াল নামে রেলবোর্ডের ওই সদস্য জানিয়েছেন, এখনও পর্যন্ত ছ’টি কোচ বানানো হয়েছে। প্রত্যেকটি কোচ বানাতে খরচ পড়ছে আট কোটি টাকা। অন্যান্য দেশ থেকে এই কোচ বানিয়ে আনতে কোচ পিছু খরচ পড়ত ১২ কোটি টাকা।
আগামী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ হবে ও কোচ তৈরির কাজ আরও বাড়ানো হবে। দেশের মধ্যে এটাই প্রথম কারখানা যেখানে রোবট কোচ তৈরি করবে।
The post প্রথমবার দেশের মাটিতে রোবটের হাতে তৈরি হবে মেট্রো কোচ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CZecFu
via IFTTT
Comments
Post a Comment