পিছিয়ে গেল সনির কলকাতায় আসা
কলকাতা: কবে কলকাতায় পা রাখছেন সনি, উত্তরটা কম বেশি বাগান জনতার সবারই জানা৷ দিনটা ঠিক হতেই সোশ্যাল মিডিয়া থেকে মুঠোফোনে ছড়িয়ে পড়েছিল সব তথ্য৷ সব কিছু ঠিকঠাক থাকলে দ্বাদশীর ভোরে কলকাতায় পা রাখার কথা ছিল হাইতিয়ান ম্যাজিশিয়ান সনি নর্দির৷ সেই সূচিতে পরিবর্তন৷
নতুন সূচি অনুয়ায়ী দ্বাদশী নয়, তার পরের দিন তিলোত্তমায় পা রাখবেন বাগানের হার্টথ্রব৷ অর্থাৎ ২২ অক্টোবর মাঝরাতে কলকাতায় আসবেন সনি৷ টিকিট সংক্রান্ত কিছু সমস্যায় জন্যই সনির আসা কয়েকঘন্টা পিছিয়ে গিয়েছে৷ এখন হাইতিয়ান তারকার কলকাতায় আসার অপেক্ষায় সবুজ-মেরুন ভক্তদের প্রহর গোনা শুরু৷
গত ২৩ জানুয়ারি চোট সাড়াতে বিদেশে অস্ত্রোপচারের জন্য কলকাতা ছেড়েছিলেন৷ হাঁটুর সেই চোট সনিকে দীর্ঘদিন ভুগিয়েছে৷ আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও চোটের কারণে নিজেকে উজার করে দিতে ব্যর্থ হয়েছেন৷ অস্ত্রোপচারের পর এখন অবশ্য সুস্থ রয়েছেন এই বিদেশি৷ তবে ক্লাবে যোগ দিয়ে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছেই৷
অন্যদিকে সনিকে শেষবার বাগান তাঁবুতে জমকালো বিদায়ী অভ্যর্থনা দিয়েছিল ক্লাব৷ সনির পাশে দাঁড়িয়ে তাঁরই মুখোশ পড়ে কাঁদতে দেখা গিয়েছিল সমর্থকদের৷ এবার তাঁর কলকাতায় ফেরার দিনটাও স্মরণীয় করে রাখতে চায় সমর্থকরা৷ সেকারণে তাঁকে ওয়েলকাম করতে তাঁর মুখোশ পড়ে বিমানবন্দরে হাজির থাকার পরিকল্পনা রয়েছে ফ্যানেদের৷
The post পিছিয়ে গেল সনির কলকাতায় আসা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S2SHrB
via IFTTT
Comments
Post a Comment