ব্রাজিলিয়ান ফুটবলারের গলা কাটা মৃতদেহ উদ্ধার
সাও পাওলো: ফুটবলবিশ্বকে চমকে দেওয়া খবর৷ ২৪ বছর বয়সি ব্রাজিলিয়ান ফুটবলার ড্যানিয়েল কোরেয়ার গলা কাটা মৃতদেহ উদ্ধার হল পারানার রাজধানী শহর কিউরিটিবার গ্রামীন অঞ্চলে৷ কেটে নেওয়া হয়েছে তাঁর যৌনাঙ্গও৷
২০১৫ সালে সাউ পাওলো এফসি’তে যোগ দেওয়া মিডফিল্ডারকে চলতি বছরেই লিয়েনে দলে নেয় ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন ক্লাব সাও বেনতো৷
আরও পড়ুন: হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ফক্সদের মালিক
সাউদার্ন পারানার পুলিশ খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, কিউরিটিবার দক্ষিণ প্রান্তের একটি গ্রামীণ অঞ্চল থেকে কোরেয়ার মৃতদেহ উদ্ধার হয়৷ তাঁর গলার প্রায় পুরোটাই কেটা অবস্থায় পাওয়া যায়৷ ব্লেড জাতীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে৷ তাছাড়া তাঁর যৌনাঙ্গও কাটা ছিল৷তদন্ত জারি রয়েছে৷
কোরেয়ার মৃত্যুতে ব্রাজিলিয়ান ফুটবলমহলে শোকের ছায়া৷ শোক প্রকাশ করেছে তাঁর দল সাও পাওলোব এফসি৷ অনুশীলনের আগে দলের ফুটবলাররা নীরবতা পালণ করে৷ কোরেয়ার বর্তমান ক্লাব সাও বেনতোও বিজ্ঞপ্তি প্রকাশ করে শোক জ্ঞাপণ করেছে মিডফিল্ডারের অকালমৃত্যুতে৷
আরও পড়ুন: টানা ১১ ম্যাচ জিতে টটেনহ্যামের রেকর্ড ছুঁল পিএসজি
সাও পাওলোর হয়ে মোট আটটি ম্যাচে মাঠে নামেন কোরেয়া৷ সাও বেনতোর হয়ে খেলেন দু’টি ম্যাচ৷ তার আগে ২০১৩-১৪ মরশুমে বোটাফোগোর হয়ে ১৪টি ম্যাচে মাঠে নেমে ৫টি গোল করেন তিনি৷
২০০৭-১০১৩ পর্যন্ত ক্রুজেইরোর হয়ে যুব ফুটবল খেলেন প্রয়াত ড্যানিয়েল৷যেখানে তাঁর স্কিল দেখে অনুরাগীরা তাঁকে ড্যানিয়েল মেসি বলে ডাকা শুরু করেছিল৷তবে ২০১৪ সালে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারেননি কোরেয়া৷
The post ব্রাজিলিয়ান ফুটবলারের গলা কাটা মৃতদেহ উদ্ধার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pt5Dsf
via IFTTT
Comments
Post a Comment