পুজোয় একসাথে লালু পুত্র-বিহারি বাবু, নতুন সমীকরণের জল্পনা
পটনা: বিজেপি ছেড়ে আরজেডিতে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়ালেন অভিনেতা থেকে নেতা হওয়া শত্রুঘ্ন সিনহা। এদিন পটনায় একটি পুজো প্যান্ডেলে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে যোগ দিলেন তিনি। পটনার সাংসদ শত্রুঘ্ন সিনহা বেশকয়েকদিন ধরেই বিজেপি ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মণ্ডপ ছেড়ে যাওয়ার আগে তিনি বলেন,’তেজস্বী তরুণ এবং তার মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলী রয়েছে। আমার সমস্ত শুভ কামনা তার সঙ্গে রয়েছে। আমি তার রাজ্যাভিষেকে অংশ নিয়েছিলাম’। শত্রুঘ্ন সিনহা এদিন তার বক্তব্য শুরু করেন একটি হিন্দি গানের লাইন দিয়ে,” অব তুমহারে হাওয়ালে বতন সাথিয়ো”।
আরও পড়ুন : দেশহীন রোহিঙ্গা শিবিরে দুর্গাপূজার আনন্দ
এদিকে তেজস্বী যাদবের বক্তব্য,”শত্রুঘ্ন সিনহা আমার অভিভাবকের মতো। আমার বাবার পুরোনো বন্ধু। আমি তাঁর কাছ থেকে শুভেচ্ছা পেয়ে কৃতজ্ঞ। তাঁর আমার কাছে অনেক প্রত্যাশা রয়েছে”। শত্রুঘ্ন সিনহা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রীর পদে ছিলেন। আরজেডির দুর্নীতি প্রকাশ্যে আসার পর বেশ কয়েকবার তিনি রাঁচিতে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন৷
এর পাশাপাশি শত্রুঘ্ন সিনহাকে যেমন আরজেডি নেতৃত্বের পাশে দেখা যায়, তেমনি টুইটারে মমতা বন্দোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীবালের ভূয়সী প্রশংসা করতেও দেখা গিয়েছে। এই জন্য তাকে দলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। যদিও এদিনের ঘটনা নিয়ে এখনও কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
The post পুজোয় একসাথে লালু পুত্র-বিহারি বাবু, নতুন সমীকরণের জল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P8oXuE
via IFTTT
Comments
Post a Comment