নবমীর সকালে পথ দুর্ঘটনায় আহত ৬
তমলুক: ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনা৷ নবমীর সকালে পথ দুর্ঘটনায় আহত হলেন ৬ জন৷ আহতদের মধ্যে শিশুও রয়েছে৷ ঘটনাটি ঘটেছে তমলুকে৷ জানা গিয়েছে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷
আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বুকস্টল ভাঙার অভিযোগ কাঁচরাপড়ায়
পুলিশ জানিয়েছে, তমলুকের বিড়ি দোকান বাসস্ট্যান্ডের কাছে ঘটে দুর্ঘটনাটি৷ একটি চার চাকা গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সকলে৷ বিড়ি দোকান বাসস্ট্যান্ডের কাছে আসতেই গাড়িটি দুঘর্টনার কবলে পড়ে৷
আরও পড়ুন: বিজেপির প্রার্থী হচ্ছেন? সৌরভের বাড়িতে মোদীর দূত
ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাস গাড়িটিকে ধাক্কা মারে৷ তাতে ৬ জন আহত হয়েছে৷ গাড়িটিতে শিশু ও মহিলাও ছিল৷ তারাও জখম হয়েছেন৷ সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক৷
The post নবমীর সকালে পথ দুর্ঘটনায় আহত ৬ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NKqJ0x
via IFTTT
Comments
Post a Comment