যুদ্ধের ৫৬ বছর পর ৩৮কোটি টাকা ক্ষতিপূরণ দিল মোদী সরকার

ইটানগর: ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পর জমির জন্য ক্ষতিপূরণ পেলেন অরুণাচলের বাসিন্দারা। তাদের হাতে ক্ষতিপূরণ স্বরূপ ৩৮ কোটি টাকা তুলে দিল মোদী সরকার। তাদের জায়গাতেই সেনাবাহিনী বেস তৈরি করেছিল, রেখেছিল বাংকারও ও ব্যারাকও।

অরুণাচলের ওয়েস্ট কামেং জেলায় সেইসব চেক বিলি করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। ট্যুইট করে রিজিজু জানিয়েছেন, গ্রামবাসীদের মধ্যে ৩৭.৭৩ কোটি টাকা বিলি করা হয়েছে। গ্রামবাসীদের মধ্যে সেই টাকা ভাগ করে দেওয়া হয়েছে। অরুণাচলের বাসিন্দা প্রেম দরজি খিরমে পেয়েছেন ৬.৩১ কোটি টাকা, ফুন্টসো খাওয়া পেয়েছেন, ৬.২১ কোটি টাকা, খান্ডু গো নামে আরও এক বাসিন্দা পেয়েছেন ৫.৯৮ কোটি টাকা।

১৯৬২-তে ভারত-চিন যুদ্ধের পর সেনাবাহিনী ওই অঞ্চলের জমিতে ঘাঁটি তৈরি করেছিল। রাস্তা ও তৈরি করেছিল ওই অংশে। কোথাও কোথাও তৈরি হয়েছে ব্রিজ। তবে গত কয়েক বছরে সরকারের তরফে এলাকার মানুষজনকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

রিজিজু জানিয়েছেন, জাতীয় স্বার্থে জমিগুলি নেওয়া হয়েছিল। কিন্তু কোনও সরকারেরই মনে হয়নি যে ক্ষতিপূরণ দেওয়াটা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে এটাই প্রথমবার নয়। এর আগে ২০১৭-র এপ্রিলে অরুণাচলের ওয়েস্ট কামেং জেলায় ১৫২টি পরিবারের মধ্যে ৫৪ কোটি টাকা বিলি করা হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরেই আর ১৫৮ কোটি টাকা বিলি করা হয়। ২০১৮-র ফেব্রুয়ারিতে ৩১টি পরিবারকে দেওয়া হয় ৪০.৮০কোটি টাকা।

https://twitter.com/KirenRijiju/status/1053272338299416578/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1053272338299416578&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2F56-years-after-indo-china-war-arunachal-villagers-get-land-compensation-1935167

The post যুদ্ধের ৫৬ বছর পর ৩৮কোটি টাকা ক্ষতিপূরণ দিল মোদী সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yrZeUt
via IFTTT

Comments