‘পাক্ষিক হয়েই ফিরে আসবে কালান্তর’
স্টাফ রিপোর্টার, কলকাতা: সম্ভবত পাক্ষিক পত্রিকা হিসেবেই প্রকাশিত হবে সিপিআই-এর মুখপত্র কালান্তর৷ আর্থিক চাপের মুখে ৫২ বছরের পুরানো পত্রিকাটি ৩১ অক্টোবর বন্ধ হবে৷ তবে ভবিষ্যতে কালান্তরকে মাসিক বা পাক্ষিক পত্রিকা হিসেবে চালু রাখার পক্রিয়া শুরু হয়েছে পার্টিরই অন্দরে৷ সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় Kolkata24x7 – কে বলেন, ‘‘পাক্ষিক পত্রিকা হিসেবেই সম্ভবত আবার ফিরে আসবে কালান্তর৷ সেক্ষেত্রে কীভাবে কী করা হবে, পার্টি তা সিদ্ধান্ত নেবে৷’’
কালান্তর বাংলায় সব থেকে পুরানো বাম সংবাদপত্র৷ ১৯৬২ সালের ২৯ ডিসেম্বর পথ চলা শুরু৷ বামপন্থী কবি বিষ্ণু দে নাম দিয়েছিলেন কালান্তর৷ ‘মাস্ট হেড’ এঁকেছিলেন সত্যজিৎ রায়৷ কিন্তু এমনকী হল যে বাম রাজনীতির অন্যতম এই ঐতিহ্যকে বন্ধ হতে হচ্ছে?
পড়ুন: রাজ্য জয়ে বিজেপির বড় ভরসা ওবিসি ভোটাররা
পার্টি সূত্রে যা খবর, রাজ্যে মমতা (বন্দ্যোপাধ্যায়) এবং কেন্দ্রে (নরেন্দ্র) মোদী – এই জুটিই কালান্তর প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে৷ ২০১১ সালের পর থেকে রাজ্য সরকারের বিজ্ঞাপন আর পায়নি কালান্তর৷ আবার, ২০১৪ সালের পর থেকে কেন্দ্রের Directorate of Advertising and Visual Publicity বা DAVP বিজ্ঞাপনও বন্ধ হয়ে যায়৷
২০০৪ সালের নভেম্বর মাসে আট পাতার রঙিন কাগজ হয় কালান্তর৷ তৎকালীন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী জয়পাল রেড্ডি এবং পার্টির সাধারণ সম্পাদক এবি বর্ধন কলকাতায় রঙিন কালান্ত প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ ঝাউতলা রোডে কালান্তরের নিজস্ব ছাপাখানায় আগে বেশ কিছু পত্রপত্রিকা ছাপা হত৷ কিন্তু, এখনও তা হয়না৷ রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়েক কথায়, বামপন্থীরা লড়াই ছাড়ে না৷ কালান্তর আবার আসবে৷ সম্ভবত পাক্ষিক হয়েই ফিরে আসবে৷
The post ‘পাক্ষিক হয়েই ফিরে আসবে কালান্তর’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JmCZUc
via IFTTT
Comments
Post a Comment