বন্দুক নিয়ে তাণ্ডবের পর আত্মসমর্পণ ‘পিস্তল পাণ্ডে’র

নয়াদিল্লি: রাজধানীর এক পাঁচতারা হোটেলের সামনে বন্দুক নিয়ে তাণ্ডবকারী আশিষ পাণ্ডে বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে আত্মসমর্পণ করে৷ মঙ্গলবার তার তাণ্ডবের সেই ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়ে গিয়েছিল তাকে খোঁজার পালা৷ বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে আশিষ তার আত্মসমপর্ণের খবর দিয়ে জানায়, জনগণের সামনে অর্ধসত্য উঠে এসেছে, বাকিটা কেউ এখনও জানে না৷

আশিষ আরও জানায়, তার কাছে ওই পিস্তলের লাইসেন্স রয়েছে৷ সে তার নিজের নিরাপত্তার স্বার্থে ওই পিস্তল বের করেছিল৷ রাজনীতির আবহে বডড় হয়ে ওঠা আশিষ কোনও অপরাদের সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করে৷ সে আরও জানায়, যে সে ব্যবসার সঙ্গে যুক্ত৷ সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ জানিয়ে সে বলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল৷

যে কোর্টে সে আত্মসমর্পণ করে তার বিচারপতি ধর্মেন্দ্র সিং ছুটিতে রয়েছেন৷ তাই তার এই মামলাটি অন্য কোর্টে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷

The post বন্দুক নিয়ে তাণ্ডবের পর আত্মসমর্পণ ‘পিস্তল পাণ্ডে’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RYgWY0
via IFTTT

Comments