ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু মুর্শিদাবাদের সিআরপিএফ জওয়ানের

স্টাফ রিপোর্টার, বহরমপুর: ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের মতিউর রহমানের (৪৮)। তিনি সাগরদীঘি থানার বোখারা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা৷ শনিবার রাতে বাড়িতে খবর আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। নিহত জওয়ান মৃত্যুতে বাকরুদ্ধ গোটা গ্রাম।

পরিবারে তরফে জানা গিয়েছে, বাড়ির লোকেদের ইচ্ছাতেই সিআরপিএফে যোগদান করেছিলেন মতিউর। আকস্মিকভাবে মাওবাদী হামলায় তাঁর মৃত্যু মেনে নিতে পারছেনা কেউই। ১৯৮৮ সালে কর্মজীবন শুরু তাঁর। বর্তমানে তাঁর একটি মেয়ে, ছেলে, স্ত্রী, বৃদ্ধ মা ও দুই ভাই রয়েছেন। একবছর আগে ছত্তিশগড়ে পোস্টিং পান মতিউর রহমান। শেষ ইদে পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন তিনি৷ তারপর আর বাড়ি আসেননি তিনি৷ এইবার তাঁর নিথর দেহ বাড়ি ফিরল।

শনিবার ছত্তিশগড়ে বিজপুরে মাওবাদী নকশাল হামলায় মৃত্যু হয় চারজন সিআরপিএফ জওয়ানের। ছয় জন সিআরপিএফ জওয়ান নিয়ে মাইন্ড বিধ্বংশী একটি গাড়ি নিয়মিত টহল দেওয়ার সময় নকশালরা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে প্রাণ হারায় চারজন সিআরপিএফ জওয়ান৷ তারমধ্যই রয়েছেন মতিউর রহমান৷

The post ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু মুর্শিদাবাদের সিআরপিএফ জওয়ানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ay4N5r
via IFTTT

Comments