অলিম্পিক মিউজিয়ামে ভারতীয় স্মারক

লসেন: ঐতিহ্যশালী অলিম্পিক মিউজিয়ামে জায়জা পেতে চলেছে ভারতীয় স্মারক৷ কিংবদন্তি অ্যাথলিটদের অসংখ্য স্মৃতির মাঝে সংযোজিত হতে চলেছে ১৬ বছরের ভারতীয় শুটার সৌরভ চৌধরির পিস্তল, যা দিয়ে তিনি সদ্যসমাপ্ত যুব অলিম্পিকে সোনা জিতেছেন৷

গত ১০ অক্টোবর বুয়েনস আয়ার্সে যুব অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তলে ২৪৪.২ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন সৌরভ৷ দ্বিতীয় স্থানে থেকে রুপো জেতা দক্ষিণ কোরিয়ার সুং য়ুনহোর (২৩৬.৭) থেকে ৭.৫ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হন ভারতীয় শুটার৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুরোধেই সৌরভ সোনা জয়ের পিস্তলটি দান করেন অলিম্পিক মিউজিয়ামে৷ অবিলম্বে সেটি শোভা পাবে সুইজারল্যান্ডের লসেনে অবস্থিত আইওসি’র সংগ্রহশালায়৷

সৌরভের পিস্তল দান করার খবর জানান ভারতীয় কোচ যশপাল রানা৷ তিনি বলেন, ‘আর্জেন্তিনায় আিওসি’র আধিকারিকদের অনুরোধে সৌরভ নিজের পিস্তল দান করে, যেটি অলিম্পিক কমিটির হেড কোয়ার্টারে রাখা থাকবে৷ অলিম্পিক মিউজিয়ামে ওর পিস্তল জায়গা পাওয়ায় সৌরভ যারপরনাই আনন্দিত৷’

যুব অলিম্পিকে এবার ভারত সর্বকালীন সেরা পারফরম্যান্স করে দেখিয়েছে৷ তিনটি সোনা, ন’টি রুপো ও ১টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক জিতেছে ভারত৷ এই প্রথমবার যুব অলিম্পিকে সোনার পদক ঘরে এসেছে ভারতের৷ সৌরভ ছাড়াও ভারত্তোলনে জেরেমি লালরিনুঙ্গা ও শুটিংয়ে মনু ভাকের ভারতের হয়ে সোনা জেতেন৷

The post অলিম্পিক মিউজিয়ামে ভারতীয় স্মারক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AjuVkg
via IFTTT

Comments