মাও হামলায় নিহত দূরদর্শনের ক্যামেরাম্যান ও দুই পুলিশকর্মী

রায়পুর: ফের মাওবাদী হামলা ছত্তিসগড়ে। মাও হামলায় মৃত্যু হল দূরদর্শনের এক ক্যামেরাম্যানের। নিহত হয়েছেন দুই পুলিশকর্মীও।

মঙ্গলবার মাও অধ্যুষিত দান্তেওয়াড়ায় এই ঘটনা ঘটে। সেখানকার আরানপুর এলাকায় এদিন সকালে হামলা করেছে মাওবাদীরা। দূরদর্শনের ওই ক্যামেরাম্যানের নাম অচ্যুতানন্দ সাহু। সঙ্গে শহিদ হয়েছেন দুজন নিরাপত্তারক্ষী।

চারদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাও হামলায় চার সিআরপিএফ কর্মী খুন হন। আহত হন দু’জন। তারপরই ফের একবার মাওবাদী হামলায় উত্তপ্ত হল ছত্তিশগড়।

এই রাজ্যে ১২ ও ২০ নভেম্বর ভোট রয়েছে। ভোটগণনা হবে ১ ডিসেম্বর। রাজ্যে দারুণভাবে চলছে ভোট প্রচার। তার মধ্যেই বারবার এই এলাকা অশান্ত হয়ে উঠছে।

সম্প্রতি বস্তার এলাকায় পোস্টার দিয়ে মাওবাদীরা ভোট বয়কটের হুমকি দেয়। এর আগে মার্চ মাসেও মাও হামলায় ৯ সিআরপিফ জওয়ান খুন হন। সুকমা জেলায় সেই ঘটনায় মাওবাদীরা গাড়ি উড়িয়ে দেয়।

The post মাও হামলায় নিহত দূরদর্শনের ক্যামেরাম্যান ও দুই পুলিশকর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CPzTGY
via IFTTT

Comments