কার্নিভ্যালের জন্য প্রস্তুতি নিচ্ছে রেড রোড

সোয়েতা ভট্টাচার্য, কলকাতা: পুজো শেষে আরও একবার প্রতিমা দর্শনের সুযোগ। রাজ্য সরকারের আয়োজিত পুজো কার্নিভ্যালের জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে রেড রোড।

বিগত দু বছরের মতো এবছরও রাজ্য সরকার পুজো কার্নিভ্যালের আয়োজন করতে চলেছে। ২৩শে অক্টোবর এই কার্নিভ্যাল আয়োজিত হবে রেড রোডে। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে রেড রোড। মুল মঞ্চ শহরবাসীদের নজর কাড়ছে। রাজবাড়ির অলিন্দের আদলে তৈরী করা হয়েছে মঞ্চটিকে। প্রায় ১৫০০ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে এই অনুষ্ঠানে।

 

ভিআইপি অতিথিদের জন্য বিশেষ বসার ব্যবস্থা করা হচ্ছে। এবার ৭৫টি পুজো অংশ নেবে এই কার্নিভ্যালে। আরও একবার এই অনুষ্ঠানের মাধ্যমে পুজোর আনন্দ উপভোগ করতে মরিয়া সাধারণ মানুষ। গত দুবছর ধরে এই কার্নিভ্যালের আয়োজন করা হচ্ছে। কার্নিভ্যাল দেখতে শুধু ভিন্ন রাজ্য নয়, বিদেশ থেকেও অসংখ্য অতিথিরা আসেন।

কার্নিভ্যালের খ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। পুজো কার্নিভ্যালে যে কমিটিগুলি অংশ নিতে চলেছে তারাও জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। একাধিক ট্যাবলো তৈরী করছেন পুজো উদ্যোক্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রিহার্সাল চলছে জোর কদমে।

কার্নিভ্যালকে ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করা হয়েছে। কার্নিভ্যালের দৌলতে মানুষের মধ্যে পুজোকে ঘিরে যে উন্মাদনা, তা যেন আরও বেড়ে গিয়েছে৷

The post কার্নিভ্যালের জন্য প্রস্তুতি নিচ্ছে রেড রোড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PSN5OY
via IFTTT

Comments