বাংলাদেশের ‘দেবী’ দর্শনের জন্য মুখিয়ে টলিউডি দর্শকরা
বিশেষ প্রতিবেদন: বাংলাদেশি সাহিত্যিক হুমায়ুন আহমেদ পশ্চিমবঙ্গের পাঠকদের কাছেও সমান জনপ্রিয়৷ তাঁরই সৃষ্টি অনবদ্য চরিত্র মিশির আলি সিরিজের প্রথম কাহিনী ‘দেবী’ এবার চলচ্চিত্রের দুনিয়াতেও দর্শকদের তুমুল আগ্রহ তৈরি করছে৷
বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর, মুক্তির মাত্র চার দিনেই লাভের মুখ দেখেছে এই ছবি৷ এদিকে ঢাকাই ছবি দেখতে মুখিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকরা৷ টলিউডে কবে দেখা যাবে জয় আহসান প্রযোজিত ‘দেবী’ চাই নিয়ে চলছে চর্চা৷

বাংলাদেশ সরকারের অনুদানে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দেবীর সুরকার পশ্চিমবঙ্গের অনুপম রায়৷ আর জয়া নিজেই টলিউডে অত্যন্ত জনপ্রিয়৷ ফলে তাঁর অভিনীত ও প্রযোজিত দেবী আগ্রহের কেন্দ্রে৷ এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

দেবী লাভ দেখায় ঢালিউডের মন্দা বাজার কাটবে বলেই মনে করা হচ্ছে৷ সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’ ছবিও দারুণ ব্যবসা করেছে৷ এই ছবির গল্প ছিল বাংলাদেশের বুকে একটি জঙ্গি সংগঠনের নাশকতার পরিকল্পনা বানচাল করার ঘটনা৷ এরপর চর্চায় উঠে আসে দেবী৷ হুমায়ুন আহমেদ রচিত এই উপন্যাসটি বিজ্ঞানভিত্তিক থ্রিলার৷
শারদোৎসবের মধ্যেই বাংলাদেশে ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দেবী’। এরমধ্যে ঢাকার হলগুলোতে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে।
‘দেবী’র পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, এই সিনেমা এরই মধ্যে লাভের মুখ দেখে ফেলেছে। তো লাভের টাকা দিয়ে জয়া আহসান কী করবেন? নতুন আরেকটি মার্সিডিজ গাড়ি কিনবেন নাকি বাড়ি বানাবেন? জয়া জানিয়েছেন ‘দেবী’র সাফল্যের পর তিনি এর অর্থ দিয়ে কোনও গাড়ি কিংবা বাড়ি কিনবেন না, বরং আরেকটি ভালো সিনেমা বানাবেন৷
The post বাংলাদেশের ‘দেবী’ দর্শনের জন্য মুখিয়ে টলিউডি দর্শকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PPAyfc
via IFTTT
Comments
Post a Comment