নতুন সুন্দরী বি-টাউনে! প্রথম ঝলকেই ঘায়েল আমির

মুম্বই : বি-টাউনে আগমন হয়ে গিয়েছে সেই স্বপ্নসুন্দরীর৷ যার রূপে ঘায়েল দেশী থেকে বিদেশি পুরুষো৷ এমনটা তিনি নিজেই বলেন৷ শেষমেশ তাঁর রূপে ঘায়েল মিস্টার পারফেকশনিস্ট আমির খানও৷ সদ্য মুক্তি পেল ‘ঠগস অফ হিন্দোস্তান’র নতনু গান ‘সুরাইয়া’র টিজার৷ ঠগের দলের সবথেকে সুন্দরী ঠগ সুরাইয়া৷ ইসলামিক নাম সুরাইয়ার অর্থ নম্র, ভদ্র। শান্ত দুই চোখের চাহুনিতেই মন কাড়বে সকলের। সুরাইয়ার চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

গানের টিজার মুক্তি পেতেই অপেক্ষার বাধ মানছে না ভক্তকূল৷ ফুল সং রিলিজের জন্য যশ রাজ ফিল্মসের ট্যুইটার পেজে অনুরোধ করে চলেছে তারা৷ প্রসঙ্গত, আমিরের ‘ঠগস অফ হিন্দোস্তান’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে প্রথমবার ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিরকে। ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেশমতি সাম্রাজ্যের কাহিনি। এবার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া।

তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। এই সিনেমার জন্য তৈরি হয়েছে আস্ত দুই জাহাজ। যা প্রায় একবছর ধরে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম।

এছাড়া রয়েছেন আমির। বছরের একটি ছবি। সেটাই ব্লকবাস্টার হিট। সদ্য মুক্তি পেয়েছে এই ছবিতে তাঁর লুক। যার ক্যাপশনে নায়ক লিখেছিলেন, “এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।”

The post নতুন সুন্দরী বি-টাউনে! প্রথম ঝলকেই ঘায়েল আমির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SejSzO
via IFTTT

Comments