অবসর ঘোষণা মুরলীর উত্তরসূরির

কলম্বো: শ্রীলঙ্কান ক্রিকেটে তাঁকে বলা হয় মুরলীধরনের উত্তরসূরি৷ কিংবদন্তি মুরলীধরন অবসর ঘোষণা করার পর তিনি লঙ্কান স্পিনবিভাগের দায়িত্ব সামলেছেন প্রায় দুই দশক৷ দেশকে ১৯ বছর সার্ভিস দেওয়ার পর অবসর নিতে চলেছেন লঙ্কান বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ৷ নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট খেলবে শ্রীলঙ্কা৷ সেই সিরিজে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন হেরাথ৷

উল্লেখ্য শ্রীলঙ্কার গলে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হেরাথের৷ গলে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেন বাঁ-হাতি এই স্পিনার৷ সেই গলেই এবার ক্রিকেটকে অবসর জানাতে চলেছেন হেরাথ৷

বিস্তারিত আসছে..

The post অবসর ঘোষণা মুরলীর উত্তরসূরির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D06NpB
via IFTTT

Comments