আক্রোশের জেরে প্রাক্তণ স্ত্রীর বাড়িতে হামলা ব্যক্তির

স্টাফ রিপোর্টার, মালদহ: বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে বচসা৷ প্রাক্তণ স্ত্রীর ভাইয়কে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনা রবিবার রাতে মালদহের রতুয়া থানার ভাদো বটতলা এলাকার৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আইনুল হক৷

স্বামীর স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না৷ দিনের পর দিন স্বামী অত্যাচার চালাত বলেও অভিযোগ৷ উপায় না দেখে শ্বশুড় বাড়ি ছাড়েন স্ত্রী৷ মাস কয়েক আগেই আইনুল হকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সফেদা খাতুনের৷ কিন্তু বিচ্ছেদের পরও অশান্তি থামেনি৷ আক্রোশের বশে প্রায়ই প্রাক্তণ স্ত্রী ও তার পরিবারের লোকেদের মারধরের হুমকি দিত আইনুল হক৷

আরও পড়ুন: ধুপগুড়ি ধর্ষণকাণ্ডে ৩ দিনে চার্জশিট পেশের নির্দেশ এডিজি’র

অভিযোগ, রবিবার গভীর রাতে আইনুল হক তার প্রাক্তণ স্ত্রী সফেদার বাড়িতে চড়াও হয়। প্রতিবাদে এগিয়ে আসেন সাফেদার ভাই মোজাফ্ফর হোসেন৷ এর পর আইনুল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করা মোজাফ্ফরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে৷ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷ কোনক্রমে উদ্ধার করা হয় মোজাফ্ফরকে৷ ততক্ষণে অবশ্য পালিয়েছে অভিযুক্ত ব্যক্তি৷

 

মোজাফ্ফর হোসেনের মা হাসিনা বিবির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জখম মোজাফ্ফর৷

The post আক্রোশের জেরে প্রাক্তণ স্ত্রীর বাড়িতে হামলা ব্যক্তির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q5JIcc
via IFTTT

Comments