বিসর্জন ঘিরে বজবজে দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে জখম এক

স্টাফ রিপোর্টার, বারুইপু্র: দুর্গা প্রতিমা বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বচসা৷ চলল গুলি৷ ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বজবজের৷ ভাসানের সময় গান বাজনার সঙ্গে নাচ করছিল মানুষ৷ প্রচণ্ড ভিড় থাকায় একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ৷ সেখান থেকেই শুরু কথা কাটাকাটি৷ তা শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়। গুলিও চালায় কিছু অচেনা যুবক। আহত রাজীব দাস নামে ছাত্রের৷ গ্রেফতার ৭৷

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতিমা নিরঞ্জনের সময়ে প্রবল শব্দে গান বাজিয়ে নাচ শুরু হয়ে যায়। সমস্যার শুরু সেখানেই। এক ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে অন্য ক্লাব সদস্যরা৷ অন্য এক সূত্রে জানা যায় ভাসানের সময় মাইকে বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্তর নাম না নেওয়ার বিবাদ বাড়ে যায়৷

অভিযোগ, এরপরই কাউন্সিলর গৌতম দাশগুপ্ত তার বেশ কয়েকজন অনুগামী নিয়ে এসে এক ব্যক্তির খোঁজ করে৷ কিন্তু তাকে না পেয়ে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে৷ গুলি লেগে আহত হয় স্থানীয় যুবক রাজীব দাস৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৭ জনকে৷

জখম রাজীব দাস বর্তমানে বজবজের জেমস নার্সিংহোমে চিকিৎসাধীন৷

The post বিসর্জন ঘিরে বজবজে দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে জখম এক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PJpLU4
via IFTTT

Comments