৯০০ টাকারও কমে বিমানে চড়তে চান? তাহলে অবশ্যই পড়ুন
নয়াদিল্লি: দিওয়ালিতে সস্তায় বিমানযাত্রার বিশেষ অফার দিচ্ছে বিমানসংস্থা ইন্ডিগো। অবিশ্বাস্যভাবে টিকিট মিলছে হাজার টাকারও কম দামে। দেশের মধ্যে ভ্রমণের জন্য টিকিটের মূল্য 8৮৯৯ টাকা আর বিদেশ যাত্রার জন্য টিকিটের মূল্য মাত্র ৩৩৯৯টাকা। দিওয়ালির আগে মাত্র তিনদিনের অফারে মিলছে সস্তার টিকিট। আজ ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে সেই দিওয়ালি অফার। ক্লাবে ২৬তারিখ পর্যন্ত।
সস্তার এই টিকিটে ভ্রমণ করা যাবে এবছরের ৮নভেম্বর থেকে আগামী বছরের ১৫ এপ্রিল পর্যন্ত।
কতগুলি সিটের জন্য এই অফার দেওয়া হচ্ছে তা স্পষ্ট করে জানায়নি ইন্ডিগো। তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে, “Limited inventory is available under the offer and therefore discounts will be provided to customer’s subject to availability and at the sole discretion of IndiGo,” the airline said on its website.
শুধুমাত্র ইন্ডিগো নয়, অন্যান্য এয়ারলাইনসও এই ধরনের অফার নিয়ে আসছে। গো এয়ার ৯৯৯টাকায় টিকিট দিচ্ছে। এর ফলে ডোমেস্টিক এয়ারলাইনসের টিকিট বিক্রি বাড়ছে হু হু করে।
The post ৯০০ টাকারও কমে বিমানে চড়তে চান? তাহলে অবশ্যই পড়ুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OLKKsH
via IFTTT
Comments
Post a Comment