পুজোর রাতে লক্ষাধিক টাকার চুরি

স্টাফ রিপোর্টার, মালদহ: পুজোর রাতে ভয়াবহ চুরি। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ডাঙাপাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে এলাকার পরেশ হালদার ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিলেন৷ এলাকার বাসিন্দারা জানান, আজ সকালে দেখা যায়, পরেশ হালদারের বাড়ির সদর দরজার তালা ভাঙা৷ এরপর অন্যান্য প্রতিবেশীদের ছুটে আসেন৷ তারা ঘরের মধ্যে ঢুকতেই দেখতে পান সমস্ত কিছু তছনছ অবস্থায় রয়েছে। এরপর তারা হবিবপুর থানায় খবর দেন।

আরও পড়ুন : বন্দুক নিয়ে তাণ্ডবের পর আত্মসমর্পণ ‘পিস্তল পাণ্ডে’র

পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। পরিবার সুত্রে জানা গিয়েছে সোনার অলঙ্কার সহ টিভি ও বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে। আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে।

এদিকে পুজোর মুখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশ৷

The post পুজোর রাতে লক্ষাধিক টাকার চুরি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EvaBjV
via IFTTT

Comments