বড় সাফল্য, দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা
শ্রীনগর: উপত্যকায় বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। নাওগাম এলাকায় দুই জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু পাকিস্তানের তৈরি সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, দুই জঙ্গিকে খতম করার পরেই নড়েচড়ে বসেছে সেনাবাহিনী। উপত্যাকার বিস্তির্ণ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেনার সন্দেহ, আরও বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে। আর সেই কারণে এলাকায় খানা তল্লাশি শুরু করে সেনাবাহিনী।
প্রসঙ্গত, নাওগাম এলাকায় প্রকাশ্যে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জঙ্গিদের জবাব দেয় সেনাও। দুপক্ষের গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষমেশ দুই জঙ্গিকে খতম করে সেনা।
The post বড় সাফল্য, দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PVS9m5
via IFTTT
Comments
Post a Comment