উত্তরসূরির হাতে ‘ডেবিউ ক্যাপ’ তুলে দিলেন ধোনি

গুয়াহাটি: টি-টোয়েন্টি, টেস্টের পর এবার ওয়ান ডে ক্রিকেটে অভিষেক ঋষভ পন্তের৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে অভিষেক হল দিল্লিওয়ালা উইকেটকিপার ব্যাটসম্যানের৷ ঋষভের হাতে এদিন অভিষেক ক্যাপ তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি৷

ওয়ান ডে অভিষেকের পাশাপাশি এদিন ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিনব নজির গড়লেন ঋষভ৷ সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে তিন ফর্ম্যাটে খেলার নিরিখে দু’নম্বরে রয়েছেন পন্ত৷ ঋষভের বয়স ২১ বছর ১৭ দিন৷ পন্তের আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে তিন ফর্ম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে পেসার ইশান্ত শর্মার(১৯ বছর ১৯২ দিন)

মাহিকেই নিজের ক্রিকেট আইডল মানেন ঋষভ৷ সেই মাহির হাত থেকেই এদিন ওয়ান ডে’র অভিষেক ক্যাপ পেলেন পন্ত৷ ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ঋষভকে ওয়ান ডে দলে পরীক্ষা করে নিতে চায় টিম ম্যানেজমেন্ট৷

টি-টোয়েন্টির অভিষেক সিরিজটা স্মরণীয় করে রাখতে না পারলেও টেস্ট অভিষেকের সিরিজ স্মরণীয় করে রেখেছেন পন্ত৷ ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্ট সিরিজে শতরান হাঁকান বাঁ-হাতি এই ব্যাটসম্যান৷ এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে দুটি ৯২ রানের ইনিংস রয়েছে ঋষভের৷ অভিষেক টেস্ট সিরিজের পর ঋষভ ওয়ান ডে সিরিজের অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার৷

The post উত্তরসূরির হাতে ‘ডেবিউ ক্যাপ’ তুলে দিলেন ধোনি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PPy7cV
via IFTTT

Comments