চাকরি গেল লোপেতেগুইয়ের, রিয়ালের নতুন কোচ আর্জেন্তাইন
মাদ্রিদ: স্প্যানিশ লিগে দশ ম্যাচে চারতে হার, ড্র দুই ম্যাচে৷ শেষ করে এমন খারাপ শুরু রিয়াল মাদ্রিদের গুগুল করে দেখতে হবে৷ পয়েন্ট টেবিল মাদ্রিদ জায়েন্টরা এখন নয় নম্বরে৷ ভিতরে ভিতরে তাই কোচ বদলের আওয়াজ উঠে গিয়েছিল৷ দেওয়াল লিখন হয়ে গেল সোমবার৷
জিদানের উত্তরসূরি হিসেবে রিয়াল মাদ্রিদের হটসিটে বসা জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করল রিয়াল৷ বদলি হিসেবে অন্তবর্তীকালীন কোচ হিসেবে হটসিট আলো করতে দেখা যাবে স্যান্তিগো সোলারিকে৷ প্রাক্তন আর্জেন্তাইন মিডফিল্ডার অবশ্য কত মাসের জন্য দায়িত্বে থাকছেন সেসম্পর্কে ক্লাবের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ অতীতে রিয়াল মাদ্রিদের জুনিয়র দলের দায়িত্ব সামলেছেন সোলারি৷ ২০০০-০৫ রিয়ালের জার্সিতে ম্যাচও খেলেছেন৷ এবার মাদ্রিদ ক্লাবে দায়িত্ব নিয়ে পথ চলা শুরু আর্জেন্তাইন মিডিও’র৷
অন্যদিকে একই বছরে পরপর দু’বার চাকরি গেল তারকা কোচের৷ এর আগে বিশ্বকাপ শুরুর কয়েক ঘন্টা আগে কোচের পদ থেকে লোপেতেগুইকে ছেঁটে ফেলা হয়৷ সেবার দেশকে অন্তরালে রেখে অন্য ক্লাবের সঙ্গে তলে তলে চুক্তি সেরে ফেলার অভিযোগে তাঁকে জাতীয় দলের কোচের পদ খেকে বরখাস্ত করা হয়৷
রোনাল্ডো উত্তর জমানায় সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রিয়ালের৷ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো আর কোচ জিদান ক্লাব ছেড়ে যাওয়ায় পর রিয়ালের সোনার সংসার এখন অতীত৷ গোল করার লোক নেই৷ ১৪ ম্যাচে গোলের সংখ্যা ১৪, তাতেও জয় এসেছে মাত্র চারটেতে৷ শেষবার ঘরোয়া লিগে এমন খারাপ শুরু সেই ২০০১-০২ মরশুমে৷ লোপেতেগুই জমানায় রিয়ালের সাফল্যের খতিয়ান এইটুকুই৷ লোপেতেগুই জামানায় বার্সেলোনার বিরুদ্ধে শেষ ম্যাচে ৫-১ হেরেছে রিয়াল৷
কোচের হটসিটে বসার পর দলের সঙ্গে পরিচয় পর্বের খুব একটা সময় পাচ্ছে না নতুন কোচ৷ বুধবার রাতেই কোপ দেল রে’র ম্যাচে মিলিলার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বেঞ্জেমা-বেলদের৷ সেই ম্যাচ থেকেই পথ চলা শুরু সোলারির৷
The post চাকরি গেল লোপেতেগুইয়ের, রিয়ালের নতুন কোচ আর্জেন্তাইন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CPlb2N
via IFTTT
Comments
Post a Comment