বাউন্সারের আঘাতে হাসপাতালে ভর্তি অধিনায়ক

আবুধাবি: ঘাতক বাউন্সারে আহত অধিনায়ক৷ অস্ট্রেলিয়ার বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা৷ পিটর সিডলের ঘাতক বাউন্সার হেলমেটে এসে লাগলে মাথায় চোট পান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ৷

সেসময় ৩২ রানে ক্রিজে ছিলেন সরফরাজ৷ তৃতীয় দিনের ৮৯তম ওভারে সিডলের বাউন্সার ডাক করতে গিয়ে বিপদ ডেকে আনেন পাক অধিনায়ক৷ বল এসে হেলমেটে আঘাত করে৷ পরে অবশ্য ব্যাট হাতে স্কোরবোর্ড সচল রাখেন৷  আউট হন ৮১ রানে৷ এরপর চতুর্থ দিন মাঠে ফিল্ডিং করেননি সরফরাজ৷ তাঁর পরিবর্তে উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাচ্ছেন মহম্মদ রিজওয়ান৷ দলকে নেতৃত্ব দেন আসাদ সাফিক৷

পাকিস্তান দলের সূত্রে জানা গিয়েছে ম্যাচের চতুর্থ দিনের সকালে উঠে মাথায় ব্যথা অনুভব করাতেই তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

The post বাউন্সারের আঘাতে হাসপাতালে ভর্তি অধিনায়ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NPZdP7
via IFTTT

Comments