পুজোর মধ্যে টানা দু’দিন দাম কমল তেলের

নয়াদিল্লি: অবশেষে স্বস্তির নিঃশ্বাস দশেরার আগে। সামান্য হলেও কমল তেলের দাম। গত প্রায় এক মাস ধরে চড়চড় করে বেড়ে যাচ্ছিল পেট্রল-ডিজেলের দাম। অবশেষে গত দু’দিনে কমেছে সেই দাম। শুক্রবার লিটার পিছু পেট্রোলের মূল্য হ্রাস হয়েছে ২৪ পয়সা। অন্যদিকে ডিজেলে হ্রাস হয়েছে লিটার পিছু ১০ পয়সা করে।

বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের পরিমাণ ছিল লিটার পিছু যথাক্রমে ২১ পয়সা এবং ১১ পয়সা করে। শুক্রবারেও সেই প্রক্রিয়া বজায় থাকে। এদিন মূল্য হ্রাসের পরিমাণ লিটার পিছু যথাক্রমে ২৪ পয়সা এবং ১০ পয়সা করে। দু’দিনে মূল্য হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৪৫ পয়সা ও ২১ পয়সা করে।

শুক্রবারে মূল্য হ্রাসের পর পেট্রোল ও ডিজেলের দামে দিল্লিতে মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৮২.৩৮ টাকা এবং ৭৫.৪৮ টাকা। অন্যদিকে মুম্বইয়ে এই মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ৮৭.৮৪ টাকা ও ৭৯.১৩ টাকা। কলকাতায় পেট্রলের দাম ৮৪.২১টাকা ও ডিজেলের দাম ৭৭.৩৩টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম কমে হয়েছে ৮৫.৬৩টাকা ও ডিজেলের দাম হবে ৭৯.৮২টাকা।

৫ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানো হয় লিটার পিছু ১.৫০ টাকা করে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিও ১ টাকা করে দাম কমায়। সেই সময়ের পর থেকে ডিজেলের দাম বেড়েছিল লিটার পিছু ২.৭৪ টাকা এবং পেট্রোলের দাম বেড়েছিল ১.৩৩ টাকা করে।

নিউ ইয়র্ক মার্চেন্টাইল এক্সচেঞ্জে বৃহস্পতিবার ব্যারেল পিছু জ্বালানির মূল্য ছিল ৬৯.৬৪ ডলার। অন্যদিকে ব্রেন্ট ডিসেম্বরের জন্য মূল্য নির্ধারণ করেছে ৭৯.৮৯ ডলার করে। এমাসের শুরুতেই ব্রেন্টের তরফে ব্যারেল পিছু জ্বালানির মূল্য ছিল ৮৬.৭৪ ডলার করে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাসের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।

The post পুজোর মধ্যে টানা দু’দিন দাম কমল তেলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P7wNER
via IFTTT

Comments