চুরির ঘটনায় দুই পক্ষের হাতাহাতি, আহত পাঁচ
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: সবজি আড়তে চুরি, এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ার ওন্দা থানার ওলা গ্রামে৷ চুরির ঘটনার পরেই দু’পক্ষের হাতাহাতি হয়৷ ঘটনায় গুরুতর আহত হয় পাঁচ জন৷ আহতদের নিয়ে যাওয়া হয় ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ ওন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওলা গ্রামে জোঁদা গ্রামের বাসিন্দা পুলক শীট ও মানিক শীট নামে দুই ভাইয়ের একটি সবজির আড়ত রয়েছে। গত ২৪ অক্টোবর ওই সবজি আড়তে চুরি হয়। এই চুরির সঙ্গে জোঁদা গ্রামের কয়েকজন যুক্ত বলে দাবি করেন দুই ভাই৷ সিসিটিভি ক্যামেরায় নাকি তেমনই ছবি ধরা পড়েছে। এরপর দুই গ্রামের মানুষ ঠিক করে মীমাংসার মাধ্যমে ঘটনাটি মিটিয়ে নেওয়া হবে৷

তাই শনিবার রাতে দুই গ্রামের পক্ষ থেকে এই মীমাংসা সভা ঠিক করা হয়৷ সেই মীমাংসা সভাতেই ঘটনাকে কেন্দ্র করে জোঁদা গ্রামের কয়েক জনের সঙ্গে দুই ভাইয়ের হাতাহাতি হয়। একই সঙ্গে ওই সময় ওলা গ্রামের কয়েকজন মহিলার উপর জোঁদা গ্রামের মানুষ আক্রমণ করে বলেও অভিযোগ।
ওলা গ্রামের অরুণ গরাই, অনিমা গরাইদের অভিযোগ, ওই দুই ব্যবসায়ী চুরির ঘটনার সঙ্গে যাদের যুক্ত বলে অভিযোগ করছেন তারা কেউই যুক্ত নয়। মীমাংসার নাম করে রাতে গ্রামে এসে তাদের উপর লাঠি নিয়ে আক্রমণ করা হয়েছে বলে তাঁদের অভিযোগ৷ যদিও অভিযুক্ত ওই সবজি আড়তের মালিক পুলক শীট তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাদের জোঁদা গ্রামের কয়েকজনকে ওলা গ্রামবাসীরাই মারধোর করেছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে ঘটনার তদন্ত চলছে৷
The post চুরির ঘটনায় দুই পক্ষের হাতাহাতি, আহত পাঁচ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JmboCP
via IFTTT
Comments
Post a Comment