দিল্লির ‘মসনদে’ বসেই বাঙালি ‘খেদালেন’ এই বাঙালি

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়: দিল্লিতে বসেই বাংলার জন্য ক্রমে বিপজ্জনক হয়ে উঠছেন তিনি। এখানে কোনও রাজনৈতিক গন্ধ নেই। আছেন এক বাঙালি কোচ এবং এক বাঙালি উইকেটরক্ষক। দিল্লির ওই বাঙালি ক্রিকেট কোচই বিপজ্জনক হয়ে উঠেছেন বাঙালি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার জন্য। ফল, অস্ট্রেলিয়ায় চার টেস্টের দলে জায়গা হল না ঋদ্ধির। অজি বিমান ধরবেন বাঙালি কোচের ‘সন্তান’ ঋষভ পন্থ।

শেষ দক্ষিণ আগ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিলেন ঋদ্ধিমান। তারপর আইপিএল। এবং চোট নিয়ে ইংল্যান্ড দল থেকে বাইরে শিলিগুড়ির ছেলে। টেস্ট দলে এলেন দীনেশ কার্ত্তিক। কিচ্ছু করতে পারলেন না। বাদ পড়লেন। দলে এলেন বাঙালি কোচ তারক সিনহার ছাত্র ঋষভ পন্থ।

আরও পড়ুন: কালীপুজোর আগে শহরের প্রাণকেন্দ্রের বাজি বাজারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

নেমেই ক্যাচ ধরে ছয় মেরে রেকর্ড। শেষ টেস্টে প্রায় ম্যাচ বাঁচানো অসাধারণ সেঞ্চুরি। তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত দুটি ৯২ রানের ইনিংস। অতঃপর একদিনের দলে জায়গা হল ঋষভের। শুক্রবার আবারও সুখবর। কিংবদন্তি ধোনিকে সরিয়ে জায়গা জাতীয় টি-২০ দলে। এবার পালা ছিল ঋদ্ধির। ছোট্ট করে টুসকি মেরে বাঙালি কোচের ছাত্র উড়িয়ে দিলেন জাতীয় দলে টানা ভালো পারফর্ম করে আসা ঋদ্ধিমান সাহাকে।

কথায় বলে, ‘বাঙালি কাঁকড়ার জাত’। অপরের উন্নতি সহ্য করতে পারেন না। এখানে যেন ঘুরিয়ে নাক দেখানো ঘটনা। সহ্য অসহ্যের কোনও কাহিনী নেই। কোনও বিদ্বেষের জায়গাই নেই। তবু লেগে গেল বাঙালি বাঙালির ঠোকাঠুকি। কিছু মাস আগেও অস্ট্রেলিয়াগামী টেস্ট দলে ঋদ্ধিমান ছাড়া কাউকে ভাবেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: একপ্রকার প্রশাসনের মদতে রমরমিয়ে চলছে বেআইনি মদ ব্যবসা

ভাবানো শুরু করল আইপিএল। একের পর একদিকে মারকাটারি ইনিংস খেলছেন তারক ‘পুত্র’। অপরদিকে দুরন্ত হায়দরাবাদের হয়ে খেলেও একের পর এক ফ্লপ ইনিংস ঋদ্ধির। ওপেনিং থেকে মিডল অর্ডার যেখানেই খেলানো হয় ঋদ্ধি ডাহা ফেল।

শেষে তাঁকে বাদ দিয়ে ভিভিএসের দল খেলাতে বাধ্য হয় ক্রিকেটের মানচিত্র থেকে প্রায় মুছে যাওয়া শ্রীবৎস গোস্বামীকে। এটা যেন শেষের শুরু ছিল। বড় কোপ ইংল্যান্ড সফরের আগে ঋদ্ধির চোট। তারক সিনহার ছোট ছোট পেপ টক এবং ব্রড, অ্যান্ডারসন সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সঙ্গে লড়ে সেঞ্চুরি। অজান্তেই ঋদ্ধির কপালে পেরেক ঠুকে দিলেন তারক সিনহা।

আরও পড়ুন: ধোনি না প্রসাদ! ফাটকায় সেরা কোন ‘এমএস’?

তখনই অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা ফিসফাস করছিলেন ঋষভ এমন খেল দেখালে বাংলার ঋদ্ধির পক্ষে দুঃখজনক হয়ে যাবে না তো? অনেকে আবার বলছিলেন ঋদ্ধি আগের অস্ট্রেলিয়া সফরে খেলেছে। অভিজ্ঞতাকে ভুলে যাবে না দল।

ধোনির মতো তিন দেশকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক কাম বিশ্বের সেরা ম্যাচ ফিনিশার অতিতের খাতায় চলে যান সেখানে যেন ফোসকা বাঙালি ঋদ্ধি। শুক্রবার রাত সাড়ে দশটা। ঘোষিত হল অস্ট্রেলিয়ায় চার টেস্টের জন্য ভারতীয় দল। বাংলার ঋদ্ধি দলে জায়গা হয়নি, জায়গা কেড়েছেন বাঙালি কোচ তারক সিনহা।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল বৈশাখী ব্রিজ

নতুন করে টেস্টে দলে ফিরেছেন রোহিত শর্মা, পার্থিব পটেল, মুরলী বিজয়। অস্ট্রেলিয়ায় খেলার জন্য বিমান ধরবেন ছোট্ট পৃথ্বী। ঋদ্ধির সঙ্গে টেস্ট দল থেকে ছাঁটাই হলেন শিখর ধাওয়ান এবং কয়েকদিন আগে ভারতের ভবিষ্যতের অলরাউন্ড ইনভেসমেন্ট হার্দিক পান্ডিয়া।

দলে কিন্তু জায়গা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজারও। প্রশ্ন উঠছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট শক্ত উইকেটে কাকে অলরাউন্ডার হিসাবে ভাবছে। প্রথম এগারোর টিম কম্বিনেশন কি হবে ? ক’জন বোলার। ক’জন ব্যাটসম্যান? শুক্রবারের রাত ভারতীয় ক্রিকেট নিয়ে প্রচুর জল্পনা বাড়িয়ে দিল।

আরও পড়ুন: বাঁকুড়ায় কবিতা উৎসব উদ্বোধনে পদ্মশ্রী হলধর নাগ

অস্ট্রেলিয়াগামী ভারতীয় টেস্ট দল :
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক),মুরলী বিজয়, পৃথ্বী শ, কেএল রাহুল চেতেশ্বর পূজারা,হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব পটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রিৎ বুমরাহ।

আরও পড়ুন: উদ্ধার হওয়া তিন হাজারের বেশি মাদক ভস্মীভূত করল এনসিবি

The post দিল্লির ‘মসনদে’ বসেই বাঙালি ‘খেদালেন’ এই বাঙালি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OSQ65L
via IFTTT

Comments