কোয়েলের সিঁদুরখেলার ক্যানডিড মোমেন্টস

স্টাফ রিপোর্টার, কলকাতা : দেখতে দেখতে পুজোর চারটে দিন কেটে গেল৷ যদিও পুজো পুজো ভাবটা থাকে সেই কালী পুজো অবধি৷ এই ভাবটা খানিক ধরে রাখলেন কোয়েল মল্লিক৷

মল্লিকবাড়ির সিঁদুরখেলার কিছু মুহূর্ত এবার উঠে এল কোয়েলের ট্যুইটে৷ লালপাড় সাদা শাড়ি পরে পরিবারের সঙ্গে সিঁদুর খেললেন তিনি৷ স্বামী নিসপালের সঙ্গে ফটোশ্যুটও করেছেন তিনি৷ পাশাপাশি কোয়েলের কয়েকটি ক্যানডিড মুহূর্তও ধরা পড়েছে৷ সেই ছবিগুলিই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে ট্যুইটার ওয়ালে৷

 

প্রসঙ্গত, সদ্য নিসপালের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন কোয়েল৷ এক সংবাদপত্রের সাক্ষাৎকার নিজের সংসারের টুকরো চালচিত্র সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বিয়ের পর বদলে যাওয়া জীবনের শেড গুলির কথা তিনি বলেছেন যেখানে নায়িকা বলেছেন, ”বিয়ের আগে আমার এক্সপ্রেশন ছিল ইয়ে আই অ্যাম গেটিং ম্যারেড। কিন্তু বিয়ে পর সবজি টেবিলে, ফ্রিজে রাখ। খাবার খেয়েছো? কী এখনও খাওনি। কটা বাজে”! এসব করেই চলে যাচ্ছে। তবে সব বদলে গেলেও ভালবাসাটা আজও সেই একরকমই আছে।”

অন্যদিকে কোয়েলের আগামী ছবি রয়েছে রহস্যের ছোঁয়া৷ হেমলক সোসাইটি’র পর ফের একবার জুটিতে ফিরছেন কোয়েল-পরম। জীবনে হেরে যাওয়ার গল্প নয়! নায়ক-নায়িকার দ্বিতীয় সফরে থাকছে অ্যাভবেঞ্চারের স্বাদ। গল্পের লেখন সৌগত বসু।এর আগে ‘যকের ধন’ দিয়ে দর্শকদের মন জিতেছিল পরিচালক সায়ন্তন ঘোষাল। তাই পুরনো আমেজ ধরেই নতুন সফরে তিনি। ‘যকের ধন’-এর মূল দুই চরিত্রকে নিয়ে এবারও কাহিনি সাজিয়েছেন তিনি।

তবে সামান্য বদল এসেছে। বিমলের চরিত্রে পরমব্রত থাকলেও বদলে গিয়েছে কুমারের মুখ। আগে এই চরিত্রে ছিলেন রাহুল চন্দোপাধ্যায়। কিন্তু অভিনেতার ডেট না মেলায়, এবার কুমার ভূমিকায় অভিনয় করবে গৌরব চক্রবর্তী। বিমল ও কুমারের সঙ্গে এই কাহিনিতেও রয়েছেন কৌশিক সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও রজতাব দত্ত। আর বিমলের সঙ্গী এক ডাক্তারের চরিত্রে থাকছেন কোয়েক মল্লিক।

The post কোয়েলের সিঁদুরখেলার ক্যানডিড মোমেন্টস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yrSPsC
via IFTTT

Comments